শনিবারের গোধূলিবেলায় আছড়ে পড়বে ‘পাবুক’

স্টাফ রিপোর্টার,কলকাতা: শনিবার গোধূলিবেলাতেই আন্দামান সাগরে আছড়ে পর্বে পাবুক। এমনটাই জানাচ্ছে কেন্দ্রীয় হাওয়া অফিস। চিন সাগরে ঘনীভূত হওয়া এই ঝড় বেশ শক্তিশালী। ৩ জানুয়ারি সকালেই এই ঝড়টি তৈরি হয়েছে বলে যানাচ্ছে মৌসম ভবন। ইন্দোনেশিয়া থেকে শক্তি বাড়িয়ে ক্রমে এগিয়ে আসছে আন্দামানের দিকে।

হাওয়া অফিস জানাচ্ছে, শনিবার বিকেল এবঙ্ঘ সন্ধ্যার মাঝামাঝি সময়ে আন্দামান সাগরে প্রবেশ করবে ঝড়। বর্তমানে আন্দামান ৯৯০ কিলোমিটার দূরে রয়েছে এই ঝড়টি। ঘণ্টায় ২১ কিলোমিটার গতিতে সেটি এগিয়ে আসছে সাগরের দিকে। এদিনের পর জানুয়ারির এটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে। ৬ জানুয়ারি রাতে বয়ে যাবে আন্দামান দ্বীপের উপর দিয়ে। এরপর সেটি আরও উত্তর – পশ্চিম দিকে এগিয়ে গিয়েছে। এরপরে সেটি আবার ঘুরে আসবে মায়ানমারের দিকে। তারপর সাত এবং আট তারিখ থেকে শক্তিক্ষয় করবে।

শনিবার আন্দামানে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। নিকোবরেও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এই মুহূর্তে পোর্ট ব্লেয়ার থেকে ১৫০০ কিমি দূরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড় । তবে পশ্চিমবঙ্গে সরাসরি প্রভাব ফেলবে না ঘূর্ণিঝড় । পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তরবঙ্গের উপরে অক্ষরেখা অবস্থান করছে যার ফলে উত্তরবঙ্গ ও সিকিমে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর ও পূর্ব সিকিমে তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ইতিমধ্যেই ইন্দোনেশিয়া ও তার পার্শ্ববর্তী এলাকায় মঙ্গলবার ব্যাপক বৃষ্টি হয়েছে। দক্ষিণ চিন সাগরে তৈরি হওয়া শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের জন্য আন্দামানে জারি করা হয়েছে সতর্কবার্তা।

The post শনিবারের গোধূলিবেলায় আছড়ে পড়বে ‘পাবুক’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2RtcDXj
via IFTTT

Comments