গান্ধী-গুজরাতি নয়, দেশের প্রকৃত প্রধানমন্ত্রী হতে পারে মারাঠীরা: দেবেন্দ্র
নাগপুর: গান্ধী পরিবারের সদস্য রাহুল গান্ধী বা গুজরাতের নরেন্দ্র মোদী নয়। ‘প্রকৃতপক্ষে ভারত শাসন করার ক্ষমতা রয়েছে মারাঠীদের। ২০৫০ সালের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী পদে একাধিক মারাঠীকে দেখা যাবে।’ এমনই মনে করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ।

নাগপুরে শুরু হয়েছে ১৬তম জাগতিক মারাঠী সম্মেলন। শুক্রবার ওই সম্মেলনের উদ্বোধন করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। সেই উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ওই মন্তব্য করেছেন তিনি।
মহারাষ্ট্রের প্রশাসনিক প্রধানের বক্তব্য অনুসারে, যদি কারও প্রকৃত ক্ষমতা থাকে ভারত শাসন করার, প্রকৃতপক্ষে শাসকের আসনে বসার তা হল মারাঠীরা। এই প্রসঙ্গে তিনি বলেছেন, “আমরাই(মারাঠীরা) এটকে পৌঁছাতে পেরেছিলাম।”

এটক অবিভক্ত পঞ্জাব প্রদেশের একটি শহর ছিল। ষোড়শ শতকে মুঘল সম্রাট আকবর ওই শহর প্রতিষ্ঠা করেন। ১৭৫৮ সালের মে মাসে পেশোয়ার যুদ্ধে দুররাণী বাহিনীকে পরাস্ত করে পেশোয়ায় দখল করে মারাঠীরা। একই সঙ্গে এটক দখল করে নেয়। সেই সাফল্যের স্বাদ বেশি দিন পায়নি মারাঠীরা। তবুও আটক দখল করাকেই নিজেদের বড় সাফল্য বলে মনে করে মারাঠীরা। সেই বিষয়টিকেই বিশ্ব মারাঠী সম্মেলনে তুলে ধরেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ।

সেই সাফল্যের হাতুয়ার করেই ভারতের প্রধানমন্ত্রীর গদিতে মারাঠীদের অধিস্থানের স্বপ্ন দেখতে শুরু করেছেন দেবেন্দ্র ফড়নবীশ। তাঁর মতে, “আমি আশা করছি এক জন নয়, একাধিক মারাঠী ২০৫০ সালের মধ্যে ভারতের প্রধানমন্ত্রীর পদে বসবেন।”

The post গান্ধী-গুজরাতি নয়, দেশের প্রকৃত প্রধানমন্ত্রী হতে পারে মারাঠীরা: দেবেন্দ্র appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2F8INkd
via IFTTT
Comments
Post a Comment