হাওড়ার লিলুয়া থানার কোনা মোড়ে চলন্ত লরিতে আগুন, দমকলের চারটি ইঞ্জিনের চেষ্টায় ঘণ্টাদেড়েকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে

হাওড়ার লিলুয়া থানার কোনা মোড়ে চলন্ত লরিতে আগুন লাগে। রাত ১১টা নাগাদ বেনারস রোড দিয়ে হাওড়ার দিকে যাওয়ার সময়, তুলোবোঝাই লরিটিতে আগুন লেগে যায়। দ্রুত আগুনের গ্রাসে চলে যায় লরিটি। দমকলের চারটি ইঞ্জিনের চেষ্টায় ঘণ্টাদেড়েকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। লরিচালক পলাতক। কী কারণে আগুন, তা এখনও স্পষ্ট নয়।

from http://bit.ly/2LQMHQa
via IFTTT

Comments