পন্তকে নিয়ে গান বাঁধল ভারত আর্মি
সিডনি: সিডনির বাইশ গজে তখন অজি বোলারদের কড়া হাতে শাসন করছেন ভারতীয় ক্রিকেটের তরুণ তুর্কি। হ্যাজেলউড, লায়নদের ডেলিভারিগুলো পন্তের চওড়া ব্যাটে লেগে খুঁজে নিচ্ছে বাউন্ডারির ঠিকানা। ঠিক তখনই গ্যালারিতে পন্ত স্তুতি ভারত আর্মির গলায়। সিডনির গ্যালারিতে পন্তের ব্যাটিংয়ে মুগ্ধ ভারত আর্মি তাঁকে নিয়ে বেঁধে ফেলল একটা আস্ত গান। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই যা ভাইরাল হল নিমেষে।
উল্লেখ্য, সিরিজের শুরু থেকে মৌখিক তরজায় অজিদের সঙ্গে জড়িয়ে পড়েছেন বারবার। পন্তকে পেইনের ‘বেবিসিট’ চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হোক কিংবা সেই চ্যালেঞ্জ নিজস্ব ঢঙে পন্তের গ্রহণ করা, সবমিলিয়ে পন্ত শিরোনামে থেকেছে সিরিজের শুরু থেকেই। অ্যাডিলেডে গ্লাভস হাতে উইকেটের পিছনে রেকর্ড গড়লেও ব্যাট হাতে বড় রানের ইনিংস খেলতে ব্যর্থ হচ্ছিলেন বারবার। অবশেষে সিডনিতে সিরিজের শেষ টেস্টে এল কাঙ্খিত শতরান। ১৮৯ বলে পন্তের ১৫৯ রানের দুরন্ত ইনিংস ভারতকে পৌঁছে দিল রানে চূড়ায়।
#AUSvIND
We’ve got Pant
Rishab Pant
I just don’t think you’ll understand
He’ll hit you for a six
He’ll babysit your kids
We’ve got Rishab Pant
.
.
.#BharatArmySongBook @RishabPant777 #BharatArmy #TeamIndia #12thMan #WeveGotPant #COTI ???????????????? pic.twitter.com/ZiXaPWqi6M— The Bharat Army (@thebharatarmy) January 4, 2019
আর তাই দেখে গ্যালারিতে ভারত আর্মি গান বাঁধল, ‘হি উইল হিট ইউ ফর আ সিক্স/ হি উইল বেবিসিট ইউর কিডস/ উই হ্যাভ গট ঋষভ পন্ত…’
The post পন্তকে নিয়ে গান বাঁধল ভারত আর্মি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2F8RTNH
via IFTTT
Comments
Post a Comment