চিনকে চাপে রাখতে মমতার রাজ্যেই থাকবে সর্বাধুনিক এই যুদ্ধবিমান

নয়াদিল্লিঃ  ক্রমশ শক্তি বাড়াচ্ছে চিন। সামরিক ক্ষেত্রে পাকিস্তানকে নানারকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বেজিংও। আর চিনকে রুখতে কৌশলগত দিক ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে পশ্চিমবঙ্গ। আর সেজন্যে ভারতীয় বায়ুসেনার পাখির চোখ পশ্চিমবঙ্গের দিকেই। আর তাই ভারতের হাতে আসা সবথেকে আধুনিক যুদ্ধবিমান রাফায়েল রাখা থাকবে পশ্চিমবঙ্গতেই।

জানা গিয়েছে, চলতি বছরে সেপ্টেম্বরে ভারতের হাতে প্রথম রাফায়েল আসবে। যদিও হাতে আসলেও ব্যবহার করতে পারবে না ভারতীয় বায়ুসেনা। মাসখানেক ধরে এই যুদ্ধবিমানকে নিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। সব কিছু মিটে এই যুদ্ধবিমান হাতে আসতে আসতে বছর শেষ।

বায়ুসেনার এক আধিকারিক জানিয়েছেন, ২০২০ সালে চারটে রাফায়েল যুদ্ধবিমান মোতায়েন করা হবে আম্বালা বায়ুসেনা ঘাঁটিতে। এই ঘাঁটি পাকিস্তানের খুব কাছে। ফলে যে কোনও মুহূর্তে কিংবা অপ্রীতিকর অবস্থায় রাফায়েলকে ব্যবহার করা যায় সেজন্যেই এই সিদ্ধান্ত।

অন্যদিকে, পশ্চিমবঙ্গের হাসিমারাতে রাখা থাকবে এক স্কোয়াড্রোন রাফায়েল। মূলত চিনের চাপ বাড়াতেই এই সিদ্ধান্ত ভারতীয় বায়ুসেনার। কারণ হাসিমারা থেকে চিন সীমান্তে খুব সহজেই রাফায়েল পৌঁছে যাবে। যা যথেষ্ট উদ্বেগের কারণ বেজিংয়ের। আর সেই মোক্ষম চালই দিতে চলেছে ভারতীয় বায়ুসেনা।

ইতিমধ্যে দুটি ঘাঁটিতে সমস্ত পরিকাঠামো ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে ভারতীয় বায়ুসেনা।

The post চিনকে চাপে রাখতে মমতার রাজ্যেই থাকবে সর্বাধুনিক এই যুদ্ধবিমান appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2F9MTIM
via IFTTT

Comments