যেনতেন প্রকারে জয় চাইছেন শংকরলাল

কলকাতা: বলা যেতে পারে ভারত ভ্রমণে বেরিয়েছে রিয়াল কাশ্মীর এফসি। ১৫ ডিসেম্বর গোকুলাম কেরল এফ সি ম্যাচ দিয়ে শুরু হয়েছে যে জার্নিটা, আগামী ১৯ জানুয়ারি শিলং লাজং ম্যাচ দিয়ে তা শেষ হবে ডেভিড রবার্টসনের দলের। আপাতত কাশ্মীরের দলটির আস্তানা ‘সিটি অফ জয়’। সেখানেই দিনকয়েক আগে ইস্টবেঙ্গলকে রুখে দিয়েছিল তারা। কিন্তু রবিবাসরীয় যুবভারতীতে কাশ্মীরের দলটিকে কোনওরকম সুযোগ দিতে চাইছেন না মোহনবাগান কোচ শংকরলাল চক্রবর্তী।

ঘরের মাঠে সবুজ-মেরুনের সঙ্গে প্রথম লেগের সাক্ষাৎ বিশেষ সুখের হয়নি উপত্যকার এই দলের কাছে। অভিষেক আই লিগের তৃতীয় ম্যাচে মোহনবাগানের কাছে ০-১ গোলে পরাজিত হতে হয় তাদের। তবে পরিস্থিতি এখন বদলেছে অনেকটাই। ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে কলকাতার দু’প্রধানের থেকে এগিয়ে লিগ টেবিলে চারে রয়েছে রিয়াল। তাই ডেভ রবার্টসনের দলকে সমীহ করছেন শংকরলাল। তবে প্রথম লেগের মতই ঘরের মাঠে তিন পয়েন্ট ছাড়া কিছু ভাবছেন না তিনি। কারণ নেরোকার বিরুদ্ধে হারের পর জয়ে ফিরতে ঘরের মাঠে এই ম্যাচকেই হাতিয়ার করছে মোহনবাগান।

রিয়ালের কঠিন বাধা পেরোতে রবিবাসরীয় ম্যাচে মাঠে দেখা যাবে সনি নর্দেকে। তাই রিজার্ভে থেকে শুরু করবেন অফ-ফর্ম দিপান্দা ডিকা। চোট কাটিয়ে তিন কাঠির নীচে সম্ভবত ফিরতে চলেছেন শঙ্কর রায়। ডিকার রিজার্ভ বেঞ্চে থাকলে সেক্ষেত্রে আপফ্রন্টে একা স্ট্রাইকার হিসেবে থাকবেন হেনরি কিসেকা। ৪-১-৪-১ ফর্মেশনে দল সাজিয়েই বাজিমাৎ করতে চান বাগান কোচ।

অন্যদিকে প্রায় এক সপ্তাহেরও বেশি সময় তিলোত্তমায় থাকার কারণে পরিবেশের সঙ্গে ভালোই মানিয়ে নিয়েছেন রিয়াল ফুটবলাররা। সমস্যা কাটিয়ে ডিফেন্সে ফেরার কথা কোচ পুত্র ম্যাসন রবার্টসনের। ইস্টবেঙ্গলকে জমি ছাড়েননি একেবারেই। তাই বাগানের দুই বিদেশি নর্দে এবং আল হুসেইনিকে সমীহ করলেও ডরাচ্ছেন না রিয়াল কোচ। অন্যদিকে তিন পয়েন্টের লক্ষ্যে অবিচল বাগান কোচ ম্যাচের আগে প্রশংসায় ভরিয়ে দেন কাশ্মীরের দলটিকে।

The post যেনতেন প্রকারে জয় চাইছেন শংকরলাল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2AvLQQo
via IFTTT

Comments