বছরের শুরুতেই সাহিত্য জগতে আরও এক নক্ষত্র পতন
স্টাফ রিপোর্টার, কলকাতা: দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন বাংলা কবিতা জগতের এই বিখ্যাত কবি। অপেক্ষা থেকে আত্মীয় এমন বহু বিখ্যাত কবিতার লেখক তিনি। অসুস্থতার জন্যই বাধ্য হয়েছিলেন লেখালেখি থেকে দূরে থাকতে। বৃহস্পতিবার কলকাতার কেপিসি হাসপাতালে ফুসফুসে গুরুতর সংক্রমণ নিয়ে ভর্তি করা হয়েছিল এই কবিকে। এদিন সকালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর সাহিত্যজগতে আত্মপ্রকাশ মাত্র ১৬ বছর বয়সে। ১৯৫৫ সালে তাঁর লেখা গল্প ‘ছন্দপতন’ প্রকাশিত হয়েছিল বাংলার বিখ্যাত দৈনিকে। বিহারের ভাগলপুর জন্মস্থান হলেও সাহিত্য জীবনের সমস্তটাই ছিল কলকাতা। ১৯৫৮ সালে বাবার মৃত্যুর পড়ে কলকাতা চলে আসেন। হিন্দুস্তান স্ট্যান্ডার্ড পত্রিকায় সাব এডিটর হিসাবে কাজ শুরু করেন।

১৯৬৫ সালে যোগ দেন বিজ্ঞাপন জগতে। দীর্ঘদিন কাজ করেছেন ‘ক্ল্যারিয়ন – ম্যাকান অ্যাডভার্টাইজিং সার্ভিসেস’ নামক বিজ্ঞাপনী সংস্থায়। স্টেটসম্যান পত্রিকার হয়েও সাংবাদিকতা করেছেন তিনি। এই সূত্রেই জীবনকে খুব কাছ থেকে দেখেছেন তিনি। সেই ছাপ ছিল তাঁর প্রত্যেক লেখায়। ১৯৪৬ সালের দাঙ্গা, নকশাল আন্দোলন, নাগরিক সভ্যতার জটিলতা উঠে এসেছে তাঁর অধিকাংশ উপন্যাসেও।

বুদ্ধদেব বসুর লেখা কবিতা তাঁকে প্রভাবিত করেছিল। তুলনায় রবীন্দ্রনাথ বা শরৎচন্দ্রের মতো বিখ্যাতদের লেখা তাঁকে কম প্রভাবিত করেছিল। তিনি নিজেই দেশ পত্রিকার এক সাক্ষাৎকারে বলেছিলেন, “শৈশবের পড়াশোনার ধরনটা খুব গোছালো ছিল না। রবীন্দ্রনাথ, শরত্চন্দ্র কিছু-কিছু পড়ে ওঠার আগেই বুদ্ধদেব বসু, মানিক বন্দ্যোপাধ্যায় এমনকী ডিকেন্স, ডি এইচ লরেন্সও পড়ে ফেলি। তবে আমার সাহিত্যবোধের উপর বুদ্ধদেব বসুর প্রভাবটা ছিল শুরু থেকেই।
মনে পড়ে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বুদ্ধদেব বসু একবার কোনও এক প্রসঙ্গে আমায় বলেছিলেন যে, কল্পনাশক্তি, কাহিনিবয়নের ক্ষমতা, চরিত্র-নির্মাণ ও সংলাপ-রচনা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলে যে-কেউ একটু চেষ্টা করলেই লেখক হতে পারেন। তবে ‘সাহিত্যিক’ হতে গেলে দ্রষ্টা হতে হয়। কথাগুলি সেই থেকে আমার মননে গ্রথিত।”
The post বছরের শুরুতেই সাহিত্য জগতে আরও এক নক্ষত্র পতন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2s4I8Zp
via IFTTT
Comments
Post a Comment