`বেবি সিটার’ চ্যালেঞ্জ নিয়ে বছর শুরু পন্তের
সিডনি: চ্যালেঞ্জ করেছিলেন অজি কাপ্তান৷ মোক্ষম সময়ে সেই চ্যালেঞ্জের উত্তর দিলেন ভারতীয় উইকেটকিপার ঋষভ পন্ত৷ আর জবাবটা দিলেন স্বভাবসিদ্ধ স্টাইলিস মেজাজে৷ বছরের শুরুতে এভাবে নিজের অস্ত্রই বুমেরাং হতে হবে, পেইন অন্তত এমন আন্দাজ করেননি৷ নতুন বছরে পেইনের চ্যালেঞ্জ পার ঋষভের৷
অজিভূমিতে পেইনের সঙ্গে ঋষভের জমজমাট কথায় লড়াই মেলবোর্ন টেস্টের উত্তাপ দ্বিগুণ করে দিয়েছিল৷ ঋষভের মতো তরুণ ক্রিকেটারের মনোসংযোগ নাড়িয়ে দিতে উইকেটের পিছন থেকে স্লেজিং করেন পেইন৷ বক্সিং ডে টেস্টের মাঝে পন্তকে উদ্দেশ করে পেইন বলেন, ‘তুমি কী বাচ্ছা দেখাশোনা করতে পার, স্ত্রীকে নিয়ে সিনেমা দেখতে গেলে তোমার কাছে দুই সন্তানকে রেখে যেতাম৷’
বাইশ গজে ম্যাচ চলাকালীন ফোকাস ধরে রাখতে কথায় লড়াইয়ে জড়াননি পন্ত৷ পরে পেইন ব্যাট করার সময় উইকেটের পিছন থেকে স্লেজিং অবশ্য করেছিলেন৷
এবার পেইনের পরিবারের সঙ্গে সাক্ষাতে অজি কাপ্তানের সন্তানকে কোলে তুলে নিয়ে চ্যালেঞ্জ পার পন্তের৷ বছরের প্রথম দিন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রীর বাড়িতে ভারত-অস্ট্রেলিয়া দুই দলই আমন্ত্রিত ছিল৷ সেই অনুষ্ঠানেই পেইনকে পরিবারের সঙ্গে সাক্ষাৎ হয় পন্তের৷ আর প্রথম সাক্ষাতেই পেইনের সন্তানদের কোলে তুলে নেন ঋষভ৷
ভারতীয় উইকেট কিপারের পাশে দাঁড়িয়ে পেইনের স্ত্রী বনি সেই ছবি ফ্রেমবন্দি করেন৷ যা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ পেইন চ্যালেঞ্জ দিয়েছিলেন, মোক্ষম সময় অজি কাপ্তানের সন্তানদের সঙ্গে দারুণ এক মুহূর্ত কাটিয়ে ঋষভ বুঝিয়ে দিলেন বেবিসিটার না হলেও অতিথিদের কেয়ার করতে যানেন তিনি৷
Tim Paine to @RishabPant777 at Boxing Day Test: "You babysit? I'll take the wife to the movies one night, you'll look after the kids?"
*Challenge accepted!* ????
(???? Mrs Bonnie Paine) pic.twitter.com/QkMg4DCyDT
— ICC (@ICC) January 1, 2019
ছবি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের অনেকেই লিখেছেন, বাইশ গজের বাইরেও চ্যালেঞ্জ নিতেও সমান পারদর্শী তা বুঝিয়ে দিলেন টিম ইন্ডিয়ার তরুণ তুর্কি৷
The post `বেবি সিটার’ চ্যালেঞ্জ নিয়ে বছর শুরু পন্তের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2F0eqwX
via IFTTT
Comments
Post a Comment