‘মমতা ভজনা’ করায় দিলীপের বিরুদ্ধে নালিশ অমিত শাহের কছে
কলকাতা: সৌজন্য প্রকাশ করতে গিয়ে বলে ফেলেছিলেন মনের কথা৷ তাতেই বিপত্তি৷ বেফাঁস মন্তব্য করে দলের একাংশের নেতা, কর্মীদেরই বিরাগভাজন হতে হল রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে৷ অভিযোগ পোঁছে গেল সংগঠনের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ পর্যন্ত৷
শনিবার ছিল মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন৷ তাঁকে শুভেচ্ছা জানাতে গিয়ে রাজ্য বিজেপি সভাপতি বলেন, ‘‘ প্রথম বাঙালি প্রধানমন্ত্রী হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফল্যের উপরে পশ্চিমবঙ্গের ভাগ্য নির্ভর করছে। উনি সুস্থ থাকলে বাঙালি প্রধানমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্ভাবনা রয়েছে। ওনার কাছে সে সুযোগ আছে। সিপিএমের কারণে জ্যোতিবাবুকে ফসকে ফেলেছি। এর আগে প্রণববাবু রাষ্ট্রপতি হয়েছেন, এবার বাঙালি প্রধানমন্ত্রী প্রয়োজন৷’’

দিলীপ ঘোষের এই মন্তব্যের পরই মাঠে নেমে পড়ে অন্যন্য বিরোদীরা৷ কংগ্রেস, সিপিএম-তো রাজ্য বিজেপি সভাপতির কথা নিয়ে রীতিমতো প্রচারের আসর মাতাতে উঠে পড়ে লেগেছে৷ ‘দিদি ভাই-মোদী ভাই’ আঁতাত দেখিয়ে বিজেপি বিরোধী প্রচার করছে হাত-কাস্তে শিবির৷ পরিস্থিতি বেগতিক বুঝে ক্ষোভে পেটে পড়েন মুরলিধর সেন লেনের নেতাদের একাংশ ও তাদের অনুগামীরা৷ দলীয় রাজনীতির পরিসরে তারা অবশ্য দিলীপ গোষ্ঠীর বিরোধী বলেই পরিচিত৷
বিক্ষুব্ধদের অভিযোগ, পাহাড় থেকে সাগর৷ শাসক তৃণমূলের হাতে মার খাচ্ছে দলের কর্মীরা৷ মৃত্যু পর্যন্ত হয়েছে৷ এই অবস্থায় মুখ্যমন্ত্রীকে প্রদানমন্ত্রী দেখতে চেয়ে কার্যত লড়াকু বিজেপি কর্মীদের মনোবল ভেঙে দিচ্ছেন দিলীপবাবু৷ সাংগঠনিকভাবে রাজ্যে কলেবরে বাড়ছে দল৷ সামনেইন লোকসভা ভোট৷ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্য সবাপতির মন্তব্যঅত্যন্ত হতাশার বলে বকলমে মেনে নিচ্ছেন গেরুয়া শিবিরের সবাই৷

দিলীপ বিরোধীতা কেবল রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ নেই৷ নালিশ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে অমিত শাহের কাছে৷ আড়ালে আবডালে শুরু হয়েছে রাজ্য সভাপতি বদলের গুঞ্জন-ও৷ কিন্তু অনেকেই মনে করছেন লোকসভা ভোটের আগে সেই সুযোগ কম৷ তবে এই প্রথম নয়৷ এর আগেও দিলীপবাবুর কাজে রুষ্ঠ হন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে৷ বিধানসভার মধ্যে পুর আইন সংশোধনী বিলের বিরোধীতা না করায় অনিক শাহ, কৈলাশ বিজয়বর্গীয়দের তোপের মুখে পড়েন তিনি৷ সংগঠনের অভ্যন্তরেই প্রশ্ন উঠছে বারবার অন্যায় কোরেও কেন ছাড় পেয়ে যাবেন রাজ্য বিজেপি সভাপতি৷
রাজ্যে দ্বিতীয় রাজনৈতিক শক্তি হিসাবে উটে এসেছে পদ্ম শিবির৷ রাজ্যে এবার মেরুকরণের ভোট হবে বলে মনে করছে তারা৷ একদিকে তৃণমূল, বিপরীতে বিজেপি৷ এই অবস্থায় আক্রমণের বদলে ‘মমতা ভজনা’ করে আত্মঘাতী গোল করলেন দিলীপ ঘোষ৷ মনে করছে রাজ্য বিজেপি নেতৃত্বের অনেকেই৷
The post ‘মমতা ভজনা’ করায় দিলীপের বিরুদ্ধে নালিশ অমিত শাহের কছে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2SCLnms
via IFTTT
Comments
Post a Comment