মুসলিমদের দাড়ি কাটার নিদান চিকিৎসকদের
মুম্বই: একটি বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের বিশ্বাসে আঘাত দেওয়ার অভিযোগ উঠল চিকিৎসকদের বিরুদ্ধে৷ অভিযোগ, মুসলিম রোগীদের অপারেশনের আগে দাড়ি, গোঁফ কাটার নিদান দিচ্ছেন চিকিৎসকরা৷ সমাজবাদী পার্টির তরফে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করা হল৷
সপা নেতা রইস শেখের অভিযোগ, বৃহমুম্বই পুরসভার অধিনস্থ একটি হাসপাতালের চিকিৎসকরা রোগীদের অপারেশনের আগে দাড়ি, গোঁফ কাটার নিদান দিচ্ছেন৷ আর এই নিদান শুধুমাত্র মুসলিম রোগীদের দেওয়া হচ্ছে৷ ছোটো খাটো অপারেশনের ক্ষেত্রেও দাড়ি, গোঁফ কাটতে বলা হচ্ছে৷ পুর কমিশনার অজয় মেহতাকে চিঠি লিখে বিষয়টিতে তাঁর হস্তক্ষেপের দাবি করেছেন শেখ৷

তিনি বলেন, ‘‘ধর্মীয় বিশ্বাস থেকে মুসলিমরা দাড়ি রাখেন৷ কিন্তু হাসপাতালের চিকিৎসকরা অপারেশনের আগে তাদের দাড়ি, গোঁফ কাটতে বলছেন৷ বেশ কয়েকজন রোগী এই নিয়ে আমার কাছে অভিযোগ করেছে৷ ছোট থেকে সামান্য অপারেশন করার আগেও তাদের দাড়ি কাটতে বলা হচ্ছে৷ এটা কখনই মেনে নেওয়া যায় না৷’’
পরে সাংবাদিকদের সপা নেতা জানান, পুর কমিশনারকে চিঠি দিয়েছি৷ সেই সঙ্গে তাঁকে জানিয়েছি যদি প্রয়োজন পড়ে তাহলেই রোগীদের দাড়ি কাটার সুপারিশ করুক চিকিৎসকরা৷ যেখানে প্রয়োজন নেই সেখানে কেন দাড়ি কাটতে বলা হবে? এর আগে এই সপা নেতা বিএমসি এলাকার সমস্ত স্কুলে সূর্য নমস্কারের বিরোধীতা করেছিল৷
The post মুসলিমদের দাড়ি কাটার নিদান চিকিৎসকদের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Rx1rZA
via IFTTT
Comments
Post a Comment