রাম মন্দির: আদালতের রায় জানতে সারাজীবন বসে থাকবে না মানুষ
লখনউ: ৪ জানুয়ারি রামমন্দির মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে৷ অন্যদিকে বিশ্ব হিন্দু পরিষদ সহ একাধিক হিন্দুত্ববাদী সংগঠনের দাবি, দ্রুত এই মামলার নিষ্পত্তি করতে হবে৷ তাই মামলা শুরুর আগে বুধবার বিশ্ব হিন্দু পরিষদ সাফ জানিয়ে দিল, মানুষ সারাজীবন রায় শোনার অপেক্ষায় বসে থাকবে না৷
বিশ্ব হিন্দু পরিষদের এক্সিগিউটিভ চেয়ারম্যান অলোক কুমার এখনও মনে করেন আইন এনেই অযোধ্যায় রামমন্দির তৈরির পথ প্রশস্ত করতে হবে৷ সাংবাদিক সম্মেলনে তিনি জানান, হিন্দু সমাজ আদালতের রায়ের অপেক্ষায় সারাজীবন বসে থাকবে না৷ একমাত্র পথ হল আইন এনে রামজন্মভূমিতে মন্দির তৈরি করা৷ অপরদিকে রামমন্দির নির্মাণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি৷ জানান,রামমন্দির নিয়ে মোদীর অবস্থান বিশ্ব হিন্দু পরিষদের পছন্দ হয়নি৷ ভিএইচপি নেতা আরও জানান, আগামী ৩১ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি প্রয়াগরাজে ধর্ম সংসদ হবে৷ সেখানে রামমন্দির নিয়ে আলোচনা করা হবে৷ এছাড়া মোদীর সঙ্গে এই নিয়ে আলোচনা করতে তাঁর সময় চাওয়া হয়েছে৷

বছরের শুরুতেই রাম মন্দির নিয়ে গুরুত্বপূর্ণ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিকে যখন রাম মন্দির নিয়ে অর্ডিন্যান্স জারির দাবিতে সরব হয়েছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি, তখন মোদী জানালেন আইনি প্রক্রিয়া শেষ না হলে রাম মন্দির নিয়ে কোনও অর্ডিন্যান্স জারি হবে না। তিনি আরও জানান, কংগ্রেস বারবার সুপ্রিম কোর্টে বাধা তৈরি করছিল বলেই, আইনি প্রক্রিয়া স্লথ হয়ে গিয়েছে।
শুরু থেকেই বিজেপির জন্য রাম মন্দির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। তাই রাম মন্দির নিয়ে বিজেপি কী ভাবছে, সে ব্যাপারে প্রশ্ন করা হলে মোদী বলেন, ”আমাদে ইস্তেহারেই বলা হয়েছিল, সংবিধান মেনেই রাম মন্দির ইস্যুতে সমাধান খোঁজা হবে।” রাম মন্দির মামলা এখনও চলছে শীর্ষ আদালতে। আদালত কোনও রায় দেয়নিখ এরই মধ্যে রাম মন্দিরের জন্য বিল আনতে সরকারকে চাপ দিচ্ছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি। জোট শরিক শিবসেনাও অর্ডিন্যান্সের দাবি জানিয়েছে।
The post রাম মন্দির: আদালতের রায় জানতে সারাজীবন বসে থাকবে না মানুষ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2BTQUxH
via IFTTT
Comments
Post a Comment