প্রধানমন্ত্রী হতে পারেন নীতীশও, বলছে জেডি(ইউ)
পাটনা: আগামী লোকসভা ভোটে এনডিএ শিবিরের প্রধানমন্ত্রী পদপ্রার্থী ফের নরেন্দ্র মোদীই৷ বিজেপির তরফে এই ঘোষণার পরেও প্রধানমন্ত্রী পদের জন্য একাধিক নাম নিয়ে চর্চা থামছে না এনডিএ শরিক দলগুলির মধ্যে৷ এবার প্রধানমন্ত্রী পদের জন্য নীতীশ কুমারের নাম সামনে এনে জল্পনা আরও বাড়িয়ে তুলল জেডি(ইউ)৷

প্রধানমন্ত্রী পদে মোদীকে নিয়ে তাদের আপত্তি নেই৷ কিন্তু জেডি(ইউ) জানিয়েছে, নীতীশ কুমারের মধ্যেও প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে৷ এমনটাই মত জনতা দল(ইউনাইটেড) এর মুখপাত্র রাজীব রঞ্জনের৷ তিনি বলেন, ‘‘তাঁর শাসনকালে বিহারের প্রভূত উন্নতি হয়েছে৷ তাঁর রাজনৈতিক ক্যারিয়ারও উজ্জ্বল৷ যদিও মোদী হচ্ছেন এনডিএ’র প্রধানমন্ত্রীর মুখ৷ কিন্তু এই পদের দাবিদার নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে নীতীশ কুমার নাম সবার আগে উঠে আসবে৷

বিজেপি অন্যদিকে জেডি(ইউ)র দাবিকে গুরুত্ব দিতে নারাজ৷ জানিয়েছে, প্রধানমন্ত্রী পদ নিয়ে আলোচনা করার কোনও অবকাশ নেই৷ বিজেপির বক্তব্য, নীতীশ নিজেই প্রধানমন্ত্রী পদের জন্য মোদীর নাম প্রস্তাবকে সমর্থন করেছিল৷ তাই এই পদের পদপ্রার্থী নিয়ে বিতর্ক বা আলোচনার কোনও প্রশ্নই ওঠে না৷
এর আগে মহারাষ্ট্রেও ভিএনএসএসএমের চেয়ারম্যান কিশোর তিওয়ারি আরএসএসের কাছে আর্জি জানিয়ে নরেন্দ্র মোদীর বদলে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করিকে প্রধানমন্ত্রী পদের জন্য বিবেচনা করতে বলেছিল৷
The post প্রধানমন্ত্রী হতে পারেন নীতীশও, বলছে জেডি(ইউ) appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2sbgvxG
via IFTTT
Comments
Post a Comment