রাহুলের দলের কাছে ভগবান রামের কোনও অস্তিত্ব নেই: স্মৃতি
নয়াদিল্লি: রাহুল গান্ধীর দলের জন্য রামের কোনও অস্তিত্ব নেই। আর রাম মন্দিরের কোনও গুরুত্ব নেই। এই ভাষাতেই কংগ্রেসকে আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।
রাহুল গান্ধীর কেন্দ্র আমেঠিতে গিয়ে তিনি বলেন, “রাহুল এক জায়গায় বলেছেন যে ওনার জন্য মন্দিরের বিশেষ গুরুত্ব নেই।” স্মরতি ইরানির কথায়, যে গান্ধী পরিবার আদালতে এভিডেভিট দিয়ে বলেচিল যে রামের কোনও অস্তিত্ব নেই, তাদের কাছে যে মন্দিরের বিশেষ গুরুত্ব থাকবে না সেটাই স্বাভাবিক।
এর আগে এই আমেঠিতেই শুক্রবার স্মৃতি ইরানি বলেন, “দলের আইনজীবীকে দিয়ে রাম মন্দির ইস্যুতে রাজনীতি করা উচিৎ নয় কংগ্রেসের। কারণ এটা মানুষের বিশ্বাসের ব্যাপার। কংগ্রেসের নেতা ও আইনজীবীরা আদালতে বাধা দিচ্ছে।” মন্ত্রীর কথায়, রাম ভক্তদের প্রশ্ন করা উচিৎ , “আপনাদের নেতা কি তিন রাজ্যের জন্য পৈতে ধারণ করেছিলেন?”
কংগ্রেস নেতা তথা আইনজীবী কপিল সিব্বল চেয়েছিলেন যাতে রাম মন্দির মামলার শুনানি ২০১৯ লোকসভা নির্বাচন পর্যন্ত স্থগিত রাখা হয়। এই প্রসঙ্গেই এদিন কটাক্ষ করেন স্মৃতি ইরানি।
রাহুল গান্ধীর লোকসভা কেন্দ্র আমেঠিতে গিয়ে তিনি এভাবে আক্রমণ করেন স্মৃতি। রাহুল গান্ধী তাঁকে ভয় পান বলেই চার্টার্ড ফ্লাইটে আসছেন, এমন মন্তব্যও করেন মন্ত্রী। উল্লেখ্য, ২০১৪ লোকসভা নির্বাচনে আমেঠি কেন্দ্রে স্মৃতি ইরানিকে হারিয়ে দেন রাহুল গান্ধী।
The post রাহুলের দলের কাছে ভগবান রামের কোনও অস্তিত্ব নেই: স্মৃতি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2FbMXsz
via IFTTT
Comments
Post a Comment