সাংবাদিকের হয়ে ফোন ধরলেন পেইন
সিডনি: মাথার উপর ৬২২ রানের বোঝা। দিনের শেষে অস্ট্রেলিয়া বিনা উইকেটে ২৪। প্রথমবার ঘরের মাটিতে ভারতের বিরুদ্ধে সিরিজ হারের ভ্রূকুটি। স্বভাবতই দ্বিতীয় দিন খেলা শেষে সাংবাদিক সম্মেলনে পেইনকে উদ্দেশ্য করে ধেয়ে আসতে লাগল একের পর এক বাউন্সার। তবে পেইন কিন্তু বিচলিত নন, বরং সাংবাদিক সম্মেলনে রইলেন ফুরফুরে মেজাজে। সংবাদমাধ্যম অজি অধিনায়কের হয়ে পেন না ধরলেও সাংবাদিকের হয়ে ফোন ধরলেন পেইন।
সাংবাদিক সম্মেলনে তখন মিডিয়ার প্রশ্নবাণে জর্জরিত অজি অধিনায়ক। হঠাৎই তাঁর পাশে বেজে ওঠে একজন সাংবাদিকের ফোন কল। কোনও কারনে নিজের মোবাইলটি সাইলেন্ট মোডে রাখতে ভুলে যান জনৈক সাংবাদিক। সম্মেলন চলাকালীন হঠাৎই বেজে ওঠে তাঁর ফোনকল। তবে কথা বলার মাঝে সাংবাদিকের ফোন বেজে ওঠায় এতটুকু বিরক্ত হলেন না অস্ট্রেলিয়া দলনায়ক। উলটে জনৈক সাংবাদিকের কল রিসিভ করে বসলেন অজি অধিনায়ক নিজেই।
আরও পড়ুন: নিউল্যান্ডসে প্রোটিয়া পেস আক্রমণে দিশেহারা পাকিস্তান

পেইন কল রিসিভ করতেই মিডিয়া হাউস জুড়ে হাসির রোল। ফোনের ওপারে থাকা ব্যক্তিকে নিজের পরিচয় দিয়ে তাঁকে প্রয়োজন মত আশ্বাস দেন অজি উইকেটকিপার ব্যাটসম্যান। এরপর কথামত জনৈক সাংবাদিককে ফোনের ওপারে থাকা ব্যক্তির পরিচয় জানিয়ে তাঁর ই-মেল চেক করার কথা জানান পেইন। দলের কঠিন সময়েও বিচলিত না হয়ে পেইনের এমন স্পোর্টসম্যান স্পিরিট দৃষ্টান্ত হয়ে থাকে সাংবাদিক সম্মেলনে। সোশ্যাল মিডিয়াতেও পেইনকে নিয়ে চলে জোর চর্চা।
আরও পড়ুন: নতুন অতিথির ছবি পোস্ট রোহিত-রীতিকার

ঘরের মাঠে প্রথম অজি অধিনায়ক হিসেবে টেস্ট সিরিজ হারার মুখে দাঁড়িয়ে পেইন এদিন ভারতীয় ব্যাটসম্যানদের প্রশংসায় ভরিয়ে দিলেন। সাংবাদিক সম্মেলনে জানালেন, ‘দিনটা সত্যিই আমাদের ছিল না। ঋষভ পন্তকে আটকানোর কোন উপায় আমাদের জানা ছিল না। বল হাতে দুটো খারাপ দিন পার করলাম আমরা। তবে ছেলেদের নিজেদের সেরাটা দেওয়ারই চেষ্টা করেছে।’
আরও পড়ুন: পূজারা প্রাচীরে রানের ইমারত ভারতের
A cheeky phone call derailed Tim Paine's press conference after play! ???????? #AUSvIND pic.twitter.com/zMT1cT8IOd
— cricket.com.au (@cricketcomau) January 4, 2019
পূজারার ১৯৩ এবং ঋষভ পন্তের ১৫৯ রানে ভর করে সিডনি টেস্টের প্রথম ইনিংসে ব্যাগি গ্রিনদের ৬২২ রানের বোঝা চাপিয়ে দিয়েছে ভারত। দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া বিনা উইকেটে ২৪। দ্বিতীয়দিনের শেষে রিপোর্টকান্ড বলছে অজিদের ডেরায় ভারতের সিরিজ জয় এখন শুধু সময়ের অপেক্ষা। এরমাঝে দাঁড়িয়েও সাংবাদিক সম্মেলনে দলনায়কের কীর্তি যেন ফের মনে করিয়ে দিল ক্রিকেট জেন্টলম্যান’স গেম।
The post সাংবাদিকের হয়ে ফোন ধরলেন পেইন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2R5WYxE
via IFTTT
Comments
Post a Comment