ম্যান সিটিকে টপকে দ্বিতীয়স্থানে টটেনহ্যাম

লন্ডন: ঘরের মাঠে উলভসের কাছে অপ্রত্যাশিত হার দিয়ে শেষ হয়েছিল বছরটা। তবে প্রিমিয়র লিগে দুরন্ত জয় দিয়ে নতুন বছর শুরু করল টটেনহ্যাম হটস্পার। মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচে কার্ডিফ সিটিকে ৩-০ গোলে হারিয়ে লিগ টেবিলে দুয়ে উঠে এল স্পারসরা। পিছনে ফেলল পেপ গুয়ার্দিয়োলার ম্যান সিটিকে।

কার্ডিফের ঘরের মাঠে এদিন ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল টটেনহ্যামের। গোল পেতেও বেশি সময় লাগেনি স্পারসদের। ম্যাচের তিন মিনিটে কার্ডিফ ডিফেন্ডার সিন মরিসনের ভুলের সুযোগ নিয়ে স্কোরশিটে নাম তোলেন অধিনায়ক হ্যারি কেন। মরশুমের অষ্টাদশ গোলটি তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে একটি নজির গড়েন কেন। প্রিমিয়র লিগে খেলা প্রত্যেকটি ক্লাবের বিপক্ষে গোল করে  ফেললেন এই ইংরেজ ফুটবলার।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর বাড়িতে অতিথি টিম ইন্ডিয়া

স্পারসের দ্বিতীয় গোলটি আসে প্রথম গোলের ন’মিনিটের মধ্যেই। গোলদাতা ক্রিশ্চিয়ান এরিকসেন। মিন সনের পাস বক্সের ভিতর ধরে দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে কার্ডিফ গোলরক্ষককে পরাস্ত করেন ড্যানিশ ফুটবলার। এরপর ২৬ মিনিটে তৃতীয় গোল তুলে নিয়ে প্রথমার্ধেই ম্যাচ জয় নিশ্চিত করে ফেলে লন্ডনের ক্লাবটি। এবার স্কোরশিটে নাম তোলেন কোরিয়ান স্ট্রাইকার নিজেই।

আরও পড়ুন: ইতিহাস গড়া ঝুলনদের স্বাগত জানালেন ডালমিয়া

কেন-সন যুগলবন্দীতে ম্যান সিটিকে টপকে দ্বিতীয়স্থান নিশ্চিত হয়ে যায় স্পারসদের। বিরতির পর গোল তুলে নিয়ে ম্যাচে ফেরার সুযোগ আসে কার্ডিফের সামনে। কিন্তু হুগো লরিস ও টটেনহ্যাম জমাট ডিফেন্সের সামনে ডেডলক খোলা হয়ে ওঠেনি কার্ডিফের। অন্যদিকে দ্বিতীয়ার্ধে গোলসংখ্যা বাড়িয়ে নিতে ব্যর্থ হয় কেনরাও। ফলে ৩-০ গোলে জিতেই বছর শুরু করে স্পারস। সেইসঙ্গে ২১ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে ম্যান সিটিকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এল তারা। শীর্ষস্থানে থাকা লিভারপুলের থেকে এই মুহূর্তে ছয় পয়েন্ট পিছিয়ে তারা। তৃতীয়স্থানে থাকা ম্যান সিটির পয়েন্ট ২০ ম্যাচে ৪৭।

আরও পড়ুন: দিন্দার আগুনে জল ঢেলে বাংলার কাজ কঠিন করলেন ভাটি’

দিনের অন্য খেলায় দুরন্ত জয় দিয়ে বছর শুরু করে গানার্সরাও। লিভারপুলের বিরুদ্ধে পাঁচ গোল হজমের ধাক্কা কাটিয়ে ফুলহ্যামকে ৪-১ গোলে বিধ্বস্ত করল তারা। এমিরেটসে এদিন প্রথমার্ধে জাকার গোলে লিড নেয় গানার্সরা। দ্বিতীয়ার্ধে দলের হয়ে ব্যবধান বাড়ান ল্যাকাজেত্তে, র‍্যামসে ও আউবামেয়াং। ২১ ম্যাচ খেলে গানার্সদের পয়েন্ট দাঁড়াল ৪১।

The post ম্যান সিটিকে টপকে দ্বিতীয়স্থানে টটেনহ্যাম appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2F2rdPp
via IFTTT

Comments