পয়লার চিড়িয়াখানায় চড়ুইভাতি, এখনও ভালো আছে মহানগর

সৌপ্তিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা : পয়লার কলকাতা আছে কলকাতাতেই। আলিপুর চিড়িয়াখানার চিত্র অন্তত সেটাই বলছে। ফাস্টফুডের রমরমাতেও শীতের দুপুরে চিড়িয়াখানার চড়ুইভাতি চিত্র যথারীতি একইরকম রয়েছে। প্রমান দেয়, কলকতাবাসী এখনও পছন্দ করেন সেই পুরনোকে আঁকড়ে ধরে বাঁচতেই।

৯০এর দশক, টেকনোলজিতে ভারত উন্নতির কথা ভাবছে। ইন্টারনেট কি তা জানা ছিল না। আর অনলাইনে ফাস্ট ফুডের অর্ডার? ভাবনার বাইরে। বছর ত্রিশ আগে কলকাতার মানুষের কাছে এসব প্রায় অচেনা শব্দ। কিন্তু ২০১৯! বিশ্বজুড়ে টেকনলোজির রমরমা। বাড়িতে অতিথি আসুক কিংবা পার্টি। অনলাইন ফুড অর্ডার সব থেকে সহজ পন্থা। কিন্তু এমন দিনে কলকাতা যে এখনও নস্ট্যালজিয়াকে ফিরিয়ে দেয় তার প্রমান আলিপুর চিড়িয়াখানায়।

আরও পড়ুন : লক্ষ্মীর গুনে খুশির হাওয়া চিড়িয়াখানায়, হাজির নতুন অতিথি

শীতের মিঠে রোদ, হাতে সালপাতা , কাগজের বাটি। শিম্পাঞ্জি দেখেই ব্যাগ থেকে বেড়িয়ে পড়ল পাউরুটি, সিঙ্গাপুরী কলা আর ডিম। শীতের পিকনিকে আদর্শ ব্রেকফাস্ট। এরপর বাঘ, সিংহদের তর্জন গর্জন শুনে বেলা গড়িয়ে প্রায় দুপুর দেড়টা। পেটে চনচনে খিদে। মা বাবা ভাই বোন হালকা রোদে কাগজ পেতে বসে পড়ল। তারপর আবার এক রাউন্ড খাওয়া দাওয়া। এবার দুপুরের খাবার। তালিকায় লুচি, আলুরদম আর মিষ্টি অথবা পরোটা, ঘুঘনি। মজাই আলাদা।

কৌশিক রায় পরিবারকে নিয়ে এসেছেন বেহালা থেকে। তিনি বলেন, “ছোটবেলায় আমরা এমন ভাবেই আনন্দ করেছি চিড়িয়াখানায়। এর মজা আলাদা। সেটাই আমার ছেলে মেয়েকেও দেওয়ার চেষ্টা করছি।” রাখী চক্রবর্তী এসেছেন হাওড়া থেকে। তিনি বলেন, “আমার মনে হয় সব বদলাতে পারে কিন্তু শীতের হালকা রোদ, চিড়িয়াখানা আর চড়ুইভাতি। এটা বদলাবে না। বাড়িতে থেকে এনে পাত পেরে খাওয়ায় মজাই আলাদা।” কসবার রোহিত ডিম খেতে খেতে বলল, “পিৎজা তো অনেক খেয়েছি। এটাও বেশ ভালো। মা, বাবা, ঠাকুমা সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করছি। এটাও সব সময় হয় না। ভালোই তো লাগছে।”

কলকাতা কল্লোলিনী হতে পারে , তবু সে আটকে রাখে পুরোনো জল। সেই জন্যই হয়তো এখনও মরেও বেঁচে আদি গঙ্গা, হাজারও নতুন পুজো পার্বণের মাঝে সেরা উৎসব দুর্গা পুজো, প্রথম প্রেম ফুটবল।

The post পয়লার চিড়িয়াখানায় চড়ুইভাতি, এখনও ভালো আছে মহানগর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2SxKmfm
via IFTTT

Comments