শবরীমালাকে অশান্ত করে তুলছে সঙ্ঘ পরিবার: মুখ্যমন্ত্রী

তিরুঅনন্তপুরম: শবরীমালায় সব বয়সের মহিলাদের প্রবেশাধিকার নিয়ে সরকার ও হিন্দুত্ববাদী সংগঠনগুলির মধ্যে জারি সংঘাত৷ সুপ্রিম কোর্টের রায় মেনে শবরীমালায় মহিলাদের অধিকার রক্ষার চেষ্টায় মরিয়া পিনরাই বিজয়নের সরকার৷ অপরদিকে মন্দিরে মহিলাদের প্রবেশ ঠেকাতে ততটাই আক্রমণাত্মক হিন্দুত্ববাদীরা৷ এরই মাঝে বুধবার দুই মহিলার মন্দিরে প্রবেশ ও পরে সিপিএম-বিজেপির সংঘর্ষের মাঝে এক মন্দির কর্মীর মৃত্যুর ঘটনায় অগ্নিগর্ভ হয়ে ওঠে মন্দির সংলগ্ন এলাকা৷ কেরল সরকার এর জন্য দুষছেন বিজেপি ও সঙ্ঘ পরিবারকে৷

বুধবারের মন্দিরে মহিলাদের প্রবেশের ঘটনার প্রতিবাদে বনধের ডাক দিয়েছে বিজেপি ও হিন্দুত্ববাদী সংগঠনগুলি৷ বনধের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে রাজ্যে৷ অধিক সংখ্যাক বাস রাস্তায় নামেনি৷ বেশ কিছু জায়গায় অ্যাম্বুলেন্সে করে যাত্রীদের গন্তব্যস্থলে নিয়ে যাওয়ার ছবি ধরা পড়েছে৷ স্কুল ও কলেজগুলিতে পিছিয়ে দেওয়া হয়েছে পরীক্ষা৷ রাজ্য জুড়ে থমথমে পরিস্থিতি৷

 

কেরলের এই অবস্থার জন্য সঙ্ঘ পরিবারকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন৷ জানিয়েছে, মহিলাদের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্বের মধ্যে পড়ে৷ সরকার সেই দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর৷ সঙ্ঘ পরিবার শবরীমালাকে সংঘর্ষ প্রবণ এলাকায় পরিণত করতে চাইছে৷ সাতটি পুলিশের গাড়ি ও ৭৯টি বাসে ভাঙচুর করা হয়েছে৷ শবরীমালাকে কেন্দ্র করে হওয়া হিংসার ঘটনায় ৩৯ জন পুলিশ আহত হয়েছেন৷ এছাড়া মহিলা দর্শনার্থীরা তাদের আক্রমণের হাত থেকে ছাড় পাননি৷

অপরদিকে প্রতিদিনের হিংসার ঘটনায় শবরীমালায় দর্শনার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে গিয়েছে৷ এর জন্য সরকারকে এক হাত নিয়েছেন রাজপরিবারের সদস্যরা৷ এক সদস্য জানিয়েছেন, উৎসবের সময় এক থেকে দু’লক্ষ মানুষ এখানে আসতেন৷ কিন্তু সরকার মহিলাদের পুলিশি নিরাপত্তা দিয়ে এখানে পাঠাচ্ছে৷ তার জেরে মন্দিরের পুজো পাঠ ব্যহত হচ্ছে৷ এখন ১০ থেকে ১৫ হাজার দর্শনাথী রোজ আসছেন৷

তবে যত বাধাই আসুক না কেন মন্দিরে সব বয়সী মহিলাদের প্রবেশাধিকার বজায় রাখতে রাজ্য সরকার তৎপর৷ মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, যে কোনও প্রকারেই সুপ্রিম কোর্টের নির্দেশ মান্যতা দেওয়া হবে৷ আর তারই বিরোধিতা করছে বিজেপি৷ অভিযোগ, কেরলে রাজনৈতিক জমি খুঁজে নিতে বিজেপি এই কর্মসূচি বহাল রেখেছে৷

The post শবরীমালাকে অশান্ত করে তুলছে সঙ্ঘ পরিবার: মুখ্যমন্ত্রী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Tpz1Ol
via IFTTT

Comments