সচিন টপকে গেলেন পূজারা
সিডনি: ‘পূজারা 2.0’৷ সিডনিতে শতরানের পর সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে অভিনব এই ডায়লগ৷ রজনীকান্ত অভিনীত ২.০ সিনেমার চিট্টি ২.০ ভার্সানের সঙ্গেই তুলনা চলছে নয়া পূজারার৷ নেটিজেনের এমন মজার তুলনার কারণ একটাই, লাল-বলে ক্রিকেটে ভারতের নয়া রানমেশিন এখন চেতেশ্বর পূজারা৷
বৃহস্পতিবার সিডনিতে শতরান হাঁকিয়ে চলতি ভারত-অজি সিরিজে তৃতীয় সেঞ্চুরি হাঁকিয়ে ফেললেন পূজারা৷ এর আগে চলতি সিরিজে অ্যাডিলেড ও মেলবোর্নে শতরান হাঁকিয়েছেন ভারতের মিডল অর্ডারের নির্ভরযোগ্য এই ব্যাটসম্যান৷ সেই সঙ্গে এদিন লিটল মাস্টার সচিনকেও টপকে গেলেন৷ অজিভূমিতে টেস্টের প্রথম দিনে অতীতে সচিন হাঁকিয়েছেন ১২৪ রান৷ ২০০৮ এর অ্যাডিলেড টেস্টে একদিনে এই রান হাঁকিয়েছিলেন মাস্টারব্লাস্টার৷
অজিদের ডেরায় টেস্টের প্রথম দিনে ভারতীয়দের মধ্যে সর্বাধিক রান হাঁকানোর বিচারে চারে ছিলেন সচিন৷ সিডনি টেস্টের প্রথম দিনে ১৩০ রান হাঁকিয়ে সচিনকে টপকে চার নম্বরে জায়গায় এখন সৌরাষ্ট্রের ব্যাটসম্যান৷
একনজরে দেখে নিন- অজিভূমিতে টেস্টে প্রথম দিনে সর্বাধিক রান হাঁকানো ভারতীয় ব্যাটসম্যানদের তালিকা
১) বীরেন্দ্র সেহওয়াগ- ২০০৩ সালে মেলবোর্ন টেস্টে ১৯৫ রান হাঁকিয়েছেন৷
২) মুরলী বিজয়- ২০১৪ সালে ব্রিসবেন টেস্টে ১৪৪ রান হাঁকিয়েছেন
৩) সুনীল গাভাসকর- ১৯৮৬ সালে সিডনি টেস্টে ১৩২ রান হাঁকিয়েছেন
৪)চেতেশ্বর পূজারা- ২০১৯ সালে সিডনি টেস্টে ১৩০* রান হাঁকিয়েছেন
৫)সচিন তেন্ডুলকর-২০০৮ সালে অ্যাডিলড টেস্টে ১২৪ রান হাঁকিয়েছেন
The post সচিন টপকে গেলেন পূজারা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2VkWUsp
via IFTTT
Comments
Post a Comment