সোনারপুরে দুষ্কৃতিদের নিশানায় প্রোমোটার
সোনারপুর: দুষ্কৃতিদের নিশানায় প্রোমোটার। শনিবার রাতে বাড়ি ফেরার পথে দক্ষিণ ২৪ পরগনার থানার রাইপুরে দুষ্কৃতিদের ছোঁড়া গুলিতে জখম হন প্রোমোটার নারায়ণ বিশ্বাস। জখম প্রমোটারকে ভরতি করা হয় এনআরএস হাসপাতালে৷
শনিবার রাতে নিজেই বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন নারায়ণ বিশ্বাস। সঙ্গে ছিলেন আরও একজন। মাঝপথে ফাঁকা জায়গায় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীর দল। দুষ্কৃতিরা দলে জনা পাঁচেক ছিল বলে পুলিশ সূত্রে খবর৷ কাদের ছোঁড়া গুলি লাগে প্রমোটারের হাতে। ঘটনাস্থলেই পড়ে যান তিনি। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যান তাঁর সঙ্গীরাই।
ব্যক্তিগত শত্রুতার কারণেই এই গুলি বলে মনে করছে পুলিশ৷ তবে এর পিছনে অন্যকোনও কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে৷
The post সোনারপুরে দুষ্কৃতিদের নিশানায় প্রোমোটার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2SETcrJ
via IFTTT
Comments
Post a Comment