পিছিয়ে গেল অযোধ্যা মামলার শুনানি
নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল অযোধ্যা মামলা৷ গত অক্টোবর মাসের শেষের দিকে সুপ্রিম কোর্ট জানিয়েছিল আগামী জানুয়ারি মাসের ৪ তারিখ অর্থাৎ আজ অযোধ্যার বিতর্কিত জমি সংক্রান্ত মামলার শুনানি শুরু হবে৷

শুনানি হবে তিন সদস্যের নতুন বেঞ্চে৷ পরবর্তী ক্ষেত্রে ১০ই জানুয়ারি ঠিক হবে ওই বেঞ্চের সদস্য কারা হবেন৷ তারাই ঠিক করবেন পরবর্তী শুনানির দিন৷ শুনানি শুরুর ৬০ সেকেন্ডের মধ্যেই জানিয়ে দিলেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি৷
উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দির এবং বাবরি মসজিদ নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। যা শুরু হয়েছিল মোঘল জামানার প্রথম শাসক সম্রাট বাবরের সময়ে। মাঝে দেশে ইংরেজ শাসনের দীর্ঘ ইতিহাস রয়েছে। স্বাধীনতা লাভের সাত দশক পরেও যা মেটেনি। ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংস করা হলে সেই বিতর্ক আরও চরমে ওঠে।
২০১০ সালে এলাহাবাদ হাইকোর্ট যে রায় দিয়েছিল, তার বিরুদ্ধে ১৪টি আবেদন ইতিমধ্যে জমা পড়েছে দেশের শীর্ষ আদালতে। এলাহাবাদ হাইকোর্ট তার রায়ে বিতর্কিত ২.৭৭ একর জমি সকল দাবিদারদের মধ্যে সমান তিন ভাগে ভাগ করে দেওয়ার নির্দেশ দিয়েছিল।

এদিন রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলায় একাধিক আবেদন শোনার কথা ছিল সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি এস কে কৌল সহ তিন বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানি শুরু হয়৷ শুনানির মাত্র এক মিনিটের মধ্যেই প্রধান বিচারপতি জানিয়ে দেন ১০ই জানুয়ারি তিন সদস্যের নতুন বেঞ্চে গঠীত হবে। তারাই ঠিক করবে কবে শুনানি হবে এই মামলার৷
লোকসভা ভোটের আগে ক্রমশ উত্তপ্ত হচ্ছে অযোধ্যার পরিস্থিতি। ভোটের আগেই রাম মন্দির নির্মাণের দাবিতে সরব হয়েছে একাধিক হিন্দুত্ববাদী সংগঠন। গত নভেম্বর মাসে একাধিক সংগঠন অযোধ্যায় গিয়ে রাম মন্দির নির্মাণের দাবিতে সভা করেছে। তালিকায় শিব সেনা, বিশ্ব হিন্দু পরিষদের মতো সংগঠন ছিল।

অনেক সংগঠন আইনসভায় অর্ডিন্যান্স নিয়ে এসে অযোধ্যায় মন্দির নির্মাণের দাবি করেছে। অন্যথায় নরেন্দ্র মোদীর ফের সরকার গঠনের পক্ষে বাধা সৃষ্টি করা হবে বলেও হুমকি দিয়েছে। যদিও অযোধ্যা বিতর্কে সর্বোচ্চ আদালতের উপরেই আস্থা রেখেছেন প্রধানমন্ত্রী। যা তিনি কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে জানিয়েছেন।
The post পিছিয়ে গেল অযোধ্যা মামলার শুনানি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2GT6Eqp
via IFTTT
Comments
Post a Comment