মন্দির নয়, উন্নয়নই প্রচারের হাতিয়ার: চিরাগ পাসওয়ান
নয়া দিল্লি: তাদের কর্মসূচির অন্যতম ইস্যু রাম মন্দির৷ তবে সদ্য সমাপ্ত গো-বলয়ের ভোটে মন্দির ইস্যু তেমন প্রভাব পেলতে পারেনি৷ ফলেই তার প্রমাণ মিলেছে৷ প্রধানমন্ত্রীও জানিয়ে দিয়েছেন আদালতের রায় ছাড়া রাম মন্দির গড়তে কোনও অর্ডিন্যান্স নয়৷ যদিও দলের ধাত্রী সংগঠন মরিয়া অযোধ্যায় রাম লালার মন্দির স্থাপণে৷ এবার এই ইস্যুতে প্রধানমন্ত্রী মোদী পাশে পেলেন এনডিএ শরিক লোক জনশক্তি পার্টির নেতা চিরাগ পাসওয়ানকে৷ স্পষ্ট জানিয়ে দিলেন, মন্দির নয়, আসন্ন লোকসভায় ভোট হবে উন্নয়নের ভিত্তিতে৷
বিজেপি এলেই অযোধ্যায় রাম মন্দির হবে৷ স্বপ্ন দেখিয়েছিল গেরুয়া শিবির৷ মনে মনে এই ধারনাই পোষণ করে হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন৷ ভোট এলেই তাই শুরু হয়ে যায় মন্দির ইস্যুতে তরজা৷ লোকসবা এগিয়ে আসায় মন্দির গড়তে সরকারি হস্তক্ষেপের দাবি জানাতে শুরু করেছে ভিএইচপি সহ অন্যন্যরা৷ চাপে মোদী সরকার৷
আরও পড়ুন: ‘মমতা ভজনা’ করায় দিলীপের বিরুদ্ধে নালিশ অমিত শাহের কছে
বিরোধীদের হুঙ্কার, রোটি কাপড়া মকানের বদলে মন্দিরই ভোটের আগে বিজেপির এজেন্ডা৷ গো-বলয়ের ভোটে কাজে দেয়নি হিন্দুত্বের তাস৷ পোস্টার বয় যোগীর প্রচারেও হার মানতে হয়েছে মোদী-শাহদের৷ তাই কৌশলে আপাতত মন্দির ইস্যুতে আলোচনা চাইছে না তারা৷ বিজেপিকে স্বস্তি দিয়ে একই সুর এলজেপির চিরাগের গলাতে৷
তিনি বলেন, ‘‘মন্দির এনডিএ-এর প্রচারের ইস্যু হতে পারে না৷ আমাদের এবারের ইস্যু হওয়া উচিত উন্নয়ন, কৃষক ও কর্মসংস্থান৷’’ তাঁর দাবি পাঁচ রাজ্যে এনডিএ-এরল ঘখারাপ ফলের পর থেকেই বিষয়টি বলে আসছেন তিনি৷
আরও পড়ুন: রাম মবামেদের বনধে গ্রামের দায়িত্বে কৃষক ইউনিয়ন, শহর সামলাবে যুব’রা
রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, বিজেপির পথে হাঁটলে পরাজয় নিশ্চিৎ৷ পাঁচ বছর রাজত্বের পর মোদী ম্যাজিক অস্তমীত৷ শুরু হয়েছে প্রতিষ্ঠান বিরোধীতা৷ এই অবস্থায় মন্দির ইস্যুও কাজে আসছে না৷ উলটে মূল্যবৃদ্ধির কৈফিয়ত চায় দেশবাসী৷ রাম মন্দির ইস্যুতে প্রচার হলে লাভের বদলে ঝুঁকি বেশি বলে মনে করছে এনডিএ শরিকরা৷ তাই চিরাগের মন্তব্য বিজেপিকে বার্তা বলে মত অনেকের৷
এই অবস্থায় মোদীর অবস্থা শ্যাম রাখ না, কুল সামলাই৷ একদিকে শরিক, তো অন্যদিকে ধাত্রী সংগঠনের মন্দিরের দাবি৷ পরিস্থিতি বুঝে মোদীর বোরে আদালতের রায়৷
The post মন্দির নয়, উন্নয়নই প্রচারের হাতিয়ার: চিরাগ পাসওয়ান appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Arih2n
via IFTTT
Comments
Post a Comment