এক ধাক্কায় ৩০ হাজার টাকা বাড়ছে গাড়ির দাম

নয়াদিল্লিঃ গাড়িপ্রেমীদের জন্যে খারাপ খবর। আর যদি হুন্ডাইয়ের কোনও গাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে অবশ্যই আপনার জন্যে খারাপ খবর। অনেকটাই দাম বাড়ল হুন্ডাইয়ের গাড়ির। নতুন বছরের শুরু অর্থাৎ জানুয়ারি থেকেই বাড়তে চলেছে হুন্ডাইয়ের সমস্ত গাড়ির দাম।

সংস্থার তরফে জানানো হয়েছে, গাড়িগুলির সব মডেলের উপর ৩০ হাজার টাকা পর্যন্ত দাম বাড়বে। হুন্ডাই মোটর ইন্ডিয়া লিমিটেডের তরফে জানানো হয়েছে, উৎপাদন খরচ ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। বিশেষ করে কাঁচামাল, স্টিলের দাম ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। ফলে ক্রমশ সংস্থার দায় বাড়ছে। লোকসানের বোঝাও বাড়ছে সংস্থার। ফলে এই পথে হাঁটা ছাড়া অন্য কোনও উপায় ছিল না বলে সংস্থার তরফে জানানো হয়েছে।

উল্লেখ্য, প্রত্যেক বছরের শুরুতেই গাড়ির দাম বৃদ্ধি হয়। বিশেষ করে Toyota, BMW, Volkswagen, Skoda and Maruti-এর সমস্ত গাড়ির দাম বৃদ্ধি পায়। এবার সেই পথেই হাঁটল হুন্ডাই। এক ধাক্কায় ৩০ হাজার টাকা বাড়ছে হুন্ডাইয়ের সমস্ত গাড়ির দাম। তালিকায় থাকা গাড়িগুলি হল-EON, All New SANTRO, GRAND i10, ELITE i20, ACTIVE i20, XCENT, VERNA, ELANTRA, CRETA & TUCSON.

The post এক ধাক্কায় ৩০ হাজার টাকা বাড়ছে গাড়ির দাম appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Svk1i3
via IFTTT

Comments