সচিনের গুরুকে স্মরণ করে মাঠে কোহলিরা
সিডনি: ম্যাচ শুরুর আগের সন্ধে বয়ে এনেছিল দুঃসংবাদটা। সচিন গুরুর মৃত্যুসংবাদে ভারাক্রান্ত হয়ে পড়েছিলেন দলের ক্রিকেটাররা। তাই কিংবদন্তি রমাকান্ত আচরেকরকে শ্রদ্ধায় স্মরণ করেই সিডনি টেস্টে মাঠে নামলেন কোহলি-রাহানেরা। প্রয়াত আচরেকার স্যারকে শ্রদ্ধা জানিয়ে কাল আর্মব্যান্ড পরে এসসিজি-তে নামল টিম ইন্ডিয়া।
বুধের সন্ধেয় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় ক্রিকেটের মহীরুহ সচিন রমেশ তেন্ডুলকরের ক্রিকেটগুরু রমাকান্ত আচরেকর। দ্রোণাচার্য ও পদ্মশ্রী’র মত সম্মানে ভূষিত আচরেকর স্যারের হাত ধরে বিশ্বক্রিকেট চিনেছে সচিন-আম্বলি-আগরকরের মত ক্রিকেটারদের। এছাড়াও আচরেকরের ভালো ছাত্রের তালিকায় রয়েছেন প্রবীণ আমরে, সমীর দীঘে কিংবা বলবিন্দর সিং সাঁধুর মত ক্রিকেটাররা। এককথায় ভারতীয় ক্রিকেট সমৃদ্ধ হয়েছে আচরেকরের একাধিক ছাত্রের হাত ধরে।
আরও পড়ুন: ম্যাচ জেতানো ইনিংস খেলে দ্রাবিড়কে কৃতিত্ব ঈশ্বরণের

এহেন কিংবদন্তির প্রয়াণে বুধের সন্ধেয় শোকের ছায়া নেমে আসে ভারতীয় ক্রিকেটে। শোকে বিহ্বল লিটল মাস্টার এক শোকবার্তায় জানান, আচরেকর ছাড়া তাঁর পক্ষে সচিন তেন্ডুলকর হয়ে ওঠা সম্ভব হতো না। প্রিয় কোচের প্রয়াণে সচিন নিজের বিবৃতিতে জানান, ‘আচরেকর স্যারের উপস্থিতিতে স্বর্গোদ্যানের ক্রিকেট সমৃদ্ধ হবে।’
আরও পড়ুন: স্বর্গোদ্যানের ক্রিকেট সমৃদ্ধ হবে, শেষশ্রদ্ধায় জানালেন সচিন

আচরেকরের গুডবুকে একাধিক ক্রিকেটারের থাকলেও কিংবদন্তি সচিনের সঙ্গে তাঁর অবিচ্ছেদ্য গুরু-শিষ্য সম্পর্ক দৃষ্টান্ত ক্রিকেটবিশ্বের কাছে। তাই সচিন গুরুর প্রয়াণে তাঁকে শ্রদ্ধা জানাতে সামিল হলেন ভারতীয় ক্রিকেটাররা। আচরেকরকে পূর্ণ সম্মান জানাতে সিডনি টেস্টে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামলেন কোহলি-রাহানে-ময়াঙ্করা। টুইটারে সেই ছবি পোস্ট করে বিষয়টি সম্পর্কে জ্ঞাত করে ভারতীয় ক্রিকেট বোর্ডও।
আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতে হাজির আর এক প্রিয়া
As a mark of respect to the demise of Mr.Ramakant Achrekar, the team is wearing black arm bands today. #TeamIndia pic.twitter.com/LUJXXE38qr
— BCCI (@BCCI) January 2, 2019
প্রয়াত প্রাক্তন ক্রিকেটার বিল ওয়াটসনকে শ্রদ্ধা জানাতে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন অজি ক্রিকেটাররাও। সম্প্রতি ৮৭ বছর বয়সে প্রয়াত হন প্রাক্তন অজি ক্রিকেটার বিল ওয়াটসন। নিউসাউথ ওয়েলসের হয়েও দীর্ঘদিন খেলেছেন তিনি। এই সম্পর্কে জ্ঞাত করে একটি টুইট করা হয় ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকেও।
The post সচিনের গুরুকে স্মরণ করে মাঠে কোহলিরা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2TmT2Fp
via IFTTT
Comments
Post a Comment