দেশে থাকতে ভীতদের বোম মেরে উড়িয়ে দেওয়ার বিধান বিজেপি বিধায়কের

লখনউ: ভারতে থাকতে যারা আতঙ্কিত, তারা দেশদ্রোহী। এই সকল দেশদ্রোহীদের বোম মেরে উড়িয়ে দেওয়া উচিত। এমনই মনে করেন বিজেপি বিধায়ক বিক্রম সাইনি।

দেশ অসহিষ্ণু হয়ে উঠেছে। গত তিন বছর ধরে বিভিন্ন সময়ে এই অভিযোগ উঠেছে। অনেক বিশিষ্টজন এই অভিযোগ তুলে সরব হয়েছেন। অনেকেই এদেসে থাকতেও আতঙ্কিত বোধ করছেন বলে দাবি করেছেন।

এই অসহিষ্ণুতা নিয়ে বিতর্ক কিছু কম হয়নি। সম্প্রতি অভিনেতা নাসির হুসেন এই নিয়ে মন্তব্য করায় ফের মাথা চারা দিয়েছে অসহিষ্ণুতার বিতর্ক। স্ত্রী এবং সন্তান নিয়ে ভারতে থাকতে তিনি আতঙ্কিত বোধ করছেন বলে অভিযোগ করেন প্রবীণ অভিনেতা।

এই বিষয়েই মুখ খুলেছেন মুজফরনগরের বিজেপি বিধায়ক বিক্রম সাইনি। তাঁর কথায়, “যারা দেশে থাকতে ভয় পাচ্ছে তারা অন্যত্র চলে যাচ্ছে না কেন? কেউ তো তাদের আটকায়নি।” একই সঙ্গে তিনি আরও বলেছেন, “যারা এই ধরনের মন্তব্য করছে তারা সকলেই দেশদ্রোহী। তাদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করা উচিত।”

এই ধরনের অপরাধীদের কী শাস্তি দেওয়া উচিত তাও বলে দিয়েছেন বিধায়ক বিক্রম। একই এই অভিযুক্তদের শাস্তির দায়িত্ব নিজের হাতে নিতে চেয়েছেন তিনি। তাঁর কথায়, “এই দেশদ্রোহীদের শাস্তি দেওয়ার জন্য পৃথক মন্ত্রক গঠন করা উচিত।” পাশাপাশি তিনি আরও বলেন, “আমার হাতে দায়িত্ব দিক। আমি সবাইকে পিছনে বোম মেরে উড়িয়ে দেব।” এই ধরনের ব্যক্তিদের বোম মেরে উড়িয়ে দেওয়া উচিত বলে দাবি করেছেন বিধায়ক বিক্রম সাইনি।

 

The post দেশে থাকতে ভীতদের বোম মেরে উড়িয়ে দেওয়ার বিধান বিজেপি বিধায়কের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2s51D42
via IFTTT

Comments