ভারতের সবথেকে ঘনিষ্ঠ প্রতিবেশী বাংলাদেশ; সুষমা

ঢাকা-নয়াদিল্লিঃ  বিপুল ভোটে জয় পেয়ে ফের একবার বাংলাদেশের মসনদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১০ তারিখ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শপথ নেবে নয়া মন্ত্রিসভা। বিপুল ভোটে জয় পাওয়ার পরে হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। শুধু তিনিই নয়, বাংলাদেশকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। যেখানে বাংলাদেশকে ঘনিষ্ঠ প্রতিবেশী আখ্যা দেওয়া হয়েছে।

একই সঙ্গে সুষমা স্বরাজ জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে দিল্লির সহযোগিতার সম্পর্ক আগামীদিনেও অব্যাহত থাকবে। বাংলাদেশের বিদেশমন্ত্রীকে এই সংক্রান্ত একটি শুভেচ্ছা পাঠিয়েছেন সুষমা। সেই শুভেচ্ছা পেয়ে বাংলাদেশের তরফেও সুষমাকে ধন্যবাদ জানানো হয়েছে।

উল্লেখ্য, এক বার্তায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে অভিনন্দন জানিয়েছেন সুষমা। আগামীতে বাংলাদেশের বিদেশমন্ত্রী আবুল আহসান মাহমুদ আলীর সঙ্গে একযোগে কাজ করার আশা প্রকাশ করেছেন তিনি।

বিবৃতিতে বলা হয়েছে, দুই মন্ত্রী যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) কো-চেয়ারম্যান হিসেবে দুই দেশের বিভিন্ন খাতে সহযোগিতামূলক সমন্বয়ের উদ্দেশ্যে একযোগে কাজ করবে।

The post ভারতের সবথেকে ঘনিষ্ঠ প্রতিবেশী বাংলাদেশ; সুষমা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2R4bYw5
via IFTTT

Comments