তৃণমূলে যোগ না দেওয়ার অপরাধে ধৃত বিজেপি কর্মী
মালদহ: শাসক দলে নাম না লিখিয়ে কিনা পদ্ম শিবিরে যোগদান! ভয়ঙ্কর অন্যায়৷ শাস্তি হিসাবে কপালে জুটল শ্রীঘর-বাস৷ সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় পুরনো একটি মামলার নথি বের করে গ্রেফতার করা হল সদ্য বিজেপিতে যোগদানকারীকে৷ ঘটনা মালদহের মঙ্গলবাড়ির৷
রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে পতাকা নিয়ে ২০১৮ সালে ২৬ ডিসেম্বর বিজেপিতে যোগ দেন পুরাতন মালদহর দাপুটে সিপিএম নেতা অতুল সরকার। পর-দিন ২৭ ডিসেম্বর, বিজেপির ব্লক সভাপতি চন্দন দেকে মঙ্গলবাড়ি পুলিশ ফাঁড়িতে ডেকে পাঠানো হয়৷ ২০১২ সালে বর্তমান টিএমসির ব্লক সভাপতি বিভূতি ঘোষকে মারধরের অভিযোগ রয়েছে সিপিএমের অতুল সরকার সহ মোট ১৫ জনের বিরুদ্ধে।
আরও পড়ুন: মন্দির নয়, উন্নয়নই প্রচারের হাতিয়ার: চিরাগ পাসওয়ান
সেই ঘটনাটি মালদহ আদালতে বিচারাধীন ছিল। সেই মামলার হাজিরার তারিখ ছিল ডিসেম্বর মাসে। হাজিরার দিন কলকাতার পিজিতে চিকিৎসার জন্য ভরতি ছিলেন অতুল বাবু। সেই বিষয়ে তিনি তথ্যও আদালতে জমা দেন৷ অভিযোগ সেই অপরাধেই তড়িঘড়ি গ্রেফতার করা হয় সদ্য বিজেপিতে যোগদানকারী অতুল সরকারকে৷
বিজেপির জেলা নেতৃত্বের দাবি, কিন্তু শাসক দলের অঙ্গুলীহেলনে মালদহ থানার পুলিশ অতুলবাবুকে গ্রেফতার করে৷ এমন ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনা নিয়ে পুলিশের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এ প্রসঙ্গে জানান, আইন আইনের পথে চলছে। এর পিছনে দলের কোন ষড়যন্ত্র নেই।
The post তৃণমূলে যোগ না দেওয়ার অপরাধে ধৃত বিজেপি কর্মী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2SETn6n
via IFTTT
Comments
Post a Comment