তৃণমূলের ‘প্রতীক’ মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিতে চান ইনি

স্টাফ রিপোর্টার, তমলুক: ১লা জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের ২১ তম প্রতিষ্ঠা দিবস। রাজ্য সহ ভারতের বিভিন্ন প্রান্তে দলের প্রতিষ্ঠা দিবস পালন করছেন দলের নেতা কর্মীরা। বিভিন্ন প্রান্তের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলাতেও সাড়ম্বরে দিনটি পালিত হচ্ছে।

তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে তৃণমূলের প্রতীক নকশা বড়ি তৈরি করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের পরিবেশ ও পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী ও জেলা পরিষদের সভাধিপতির কাছে তৃণমূলের প্রতীক নকশা বড়ি তুলে দিতে চায় তমলুকের বল্লুকের বাসিন্দা মামণি জানা। তিনি বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্যা।

মামণিদেবি জানান, ‘বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী বড়ি হল নকশা বড়ি। সেই বড়ি বর্তমান সময়ে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পরিবেশ ও পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্যের অন্যান্য মন্ত্রী পরিষদ খুব ভাল কাজ করছেন। তাই তাদের হাতে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের উপহার হিসাবে তৃণমূলের প্রতীক নকশা বড়ি তুলে দিতে চাই। ইতিমধ্যে এলাকার কয়েকজন মহিলাকে নিয়ে তৃণমূলের প্রতীক নক্সা বড়ি তৈরি করেছি। সেই সাথে জেলায় যাতে নকশা বড়ির কর্মকান্ড ছড়িয়ে পড়ে তার ব্যবস্থার আবেদন জানাবো।’

শহিদ মাতঙ্গিনী ব্লকের খাদ্য কর্মাধ্যক্ষ জয়দেব বর্মন জানান, ‘এলাকার গৃহবধূ তথা জেলা পরিষদের সদস্য মামণি জানা, তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে এলাকার মহিলাদের নিয়ে তৃণমূলের প্রতীক নকশা বড়ি তৈরি করেছেন। সেগুলো এলাকার মানুষ, আত্মীয় পরিজনদের পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী সহ জেলার অন্যান্য আধিকারিকদের হাতে তুলে দিতে চান তিনি৷’

The post তৃণমূলের ‘প্রতীক’ মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিতে চান ইনি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2CKjJyj
via IFTTT

Comments