কুলদীপ ভেল্কিতে দিশেহারা অস্ট্রেলিয়া
সিডনি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠ ধরমশালায় টেস্ট অভিষেক৷ পাঁচ দিনের ক্রিকেটের প্রথম ম্যাচেই অজিদের বিরুদ্ধে চার উইকেট তুলে নিয়েছিলেন চায়নাম্যান কুলদীপ৷ ধরমশালা টু সিডনি৷ দু’বছর ঘুরতে আরও পরিণত ভারতীয় মিষ্ট্রি স্পিনার৷
ব্র্যাডম্যানের দেশে প্রথমবার হাত ঘোরানোর সুযোগ পেয়েই ঘাতকের ভূমিকায় চায়নাম্যান৷ অজিদের ব্যাটিং ইনিংসের শিরদাঁড়া ভেঙে দিয়ে তিন উইকেট তুলে নিলেন কুলদীপ যাদব৷ কুলদীপের দুরন্ত বোলিংয়ের সুবাদে সিডনিতে তৃতীয় দিনের শেষে ৬ উইকেট হারিয়ে অজিদের ঝুলিতে ২৩৬ রান৷ হ্যান্ডসকম্ব ২৮ ও কামিন্স ২৫ রানে ব্যাটিং করছেন৷ চার উইকেটের পুঁজি নিয়ে ভারতের চেয়ে অজিরা এখনও পিছিয়ে ৩৮৬ রানে৷
বৃষ্টি ও খারাপ আবহাওয়ার জন্য তৃতীয় সেশনের শেষদিকে এদিন বেশকিছুটা সময় খেলা বন্ধ থাকে৷ চতুর্থ দিনেও সিডনিতে বৃষ্টির সম্ভবনা রয়েছে৷
৬২২ রানের পাহাড় তাড়া করতে নেমে শুরুটা খারাপ করেনি অজিরা৷ হ্যারিস-খোয়াজার প্রথম উইকেটের জুটিতে ওঠে ৭২ রান৷ কুলদীপের শিকার হয়ে খেয়াজা ২৭ রানে ফিরতে ইনিংসের হাল ধরে হ্যারিস৷ নবাগত লাবুসানেকে নিয়ে তৃতীয় উইকেটে ৫৬ রান জোড়ে বাম-ডান জুটি৷
ভারতীয় বোলারদের বিরুদ্ধে শুরু থেকেই চালিয়ে খেলতে শুরু করেন অজি ওপেনার হ্যারিস৷ ৬৭ বলে পাঁচটি বাউন্ডারির সাহায্যে অর্ধশতরান পূর্ণ করেন৷ হ্যারিসের মারকাটারি ব্যাটিংয়ে ইনিংসের ৩০ ওভারের মধ্যেই একশো রানের গণ্ডি পেড়িয়ে যায় অস্ট্রেলিয়া৷ শুরুটা দুর্দান্ত করলেও মধ্যাহ্নভোজের বিরতির পরই অজি ব্যাটিংয়ে ছন্দপতন৷ স্পিন কাঁটায় বিদ্ধ হয়ে একে একে ফিরে যান হ্যারিস-লাবুসানেরা৷ শতরান মাঠেই ফেলে আসেন হ্যারিস৷ ৭৯ রানে জাদেজার শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন বাঁ-হাতি ওপেনার৷ অফ সাইডের বাইরের বল তাড়া করতে গিয়ে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন চলতি সিরিজে অজিদের হয়ে সর্বোচ্চ রান প্রাপক৷
The post কুলদীপ ভেল্কিতে দিশেহারা অস্ট্রেলিয়া appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2GXZh13
via IFTTT
Comments
Post a Comment