Breaking: বাগান কোচের পদ থেকে ইস্তফা শংকরলালের
কলকাতা: ব্যর্থতার দায় কাঁধে নিয়ে মোহনবাগানের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন শংকরলাল চক্রবর্তী৷ রবিবার আইলিগের ফিরতি লেগের ম্যাচে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে ১-২ গোলে হারার পরেই পদত্যাগের কথা ঘোষণা করেন মোহনকোচ৷ তাঁর বিরুদ্ধে ক্লাব কর্তৃপক্ষ বা সমর্থকরা অনাস্থা প্রকাশ না করলেও নৈতিকভাবে দায়িত্ব ছেড়ে দেওয়াই শ্রেয় মনে করেন শংকরলাল৷
নিজের সিদ্ধান্তের কথা ইতিমধ্যেই ক্লাব কর্তাদের জানিয়ে দিয়েছেন বাগান কোচ৷ তবে ক্লাব যদি চায়, তবে নতুন কোচ না আসা পর্যন্ত দায়িত্ব সামলে দিতে প্রস্তুত শংকরলাল৷
বিস্তারিত আসছে…
The post Breaking: বাগান কোচের পদ থেকে ইস্তফা শংকরলালের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Vxylsj
via IFTTT
Comments
Post a Comment