আবার চোখ মারলেন রাহুল, বিজেপি বলছে ‘he needs help’
নয়াদিল্লি: মাস কয়েক আগেই লোকসভায় এক অদ্ভুত দৃশ্য দেখেচিল গোটা দেশ। বেশ আক্রমণাত্মক বক্তব্য পেশ করার পর সবার সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জড়িয়ে ধরেছিলেন রাহুল গান্ধী। এরপরই রাহুলের সেই চোখ মারার দৃশ্য। যা নিয়ে হয় তুমুল বিতর্ক। বছরের শুরুতেই ফের ফিরল সেই দৃশ্য।
শুক্রবার লোকসভায় রাফায়েল বিতর্কে একগুচ্ছ যুক্তি দেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামণ। তাঁর দীর্ঘ বক্তব্যের পর বক্তব্য রাখছিলেন লোয়ার হাউসের ডেপুটি স্পিকার এম থাম্বি দুরাই। কংগ্রেস প্রেসিডেন্টের সামনে দাঁড়িয়েই তিনি বক্তব্য রাখছিলেন। পিছনে দেকা যাচ্ছিল রাহুল গান্ধীকে। সেইসময়কার একটি ভিডিও প্রকাশ করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। সেখানেই দেখা যাচ্ছে, রাহুল গান্ধী চোখ মারলেন, আবার।
জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার পাশে বসে কোনও দলীয় কর্মীর দিকে তাকিয়েই চোখ মেরেছেন রাহুল। অমিত মালব্য লিখেছেন, “আবার চোখ মারলে রাহুল গান্ধীল তাও আবার রাফায়েলের মত সিরিয়াস ইস্যুতে ডিবেট চলাকালীন। ওনার বোধহয় সাহায্য দরকার।”
এর আগে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার সময় সংসদে তখন তেড়েফুঁড়ে প্রধানমন্ত্রীর সমালোচনা করছেন রাহুল গান্ধী৷ তখনই বক্তব্য শেষে হঠাৎই মোদীর আসনের দিকে এগিয়ে যান কংগ্রেস সভাপতি৷ অন্যকে ‘জাদু কি ঝাপ্পি’ দিতে অভ্যস্ত মোদীকেই জড়িয়ে ধরলেন রাহুল৷ খিল খিল করে হেসে ওঠেন মোদী৷ রাহুল নিজের আসনের দিকে এগিয়ে যেতেই মোদী তাঁকে ডাকেন৷ দু’জনে করমর্দন করেন৷ হাসতে হাসতে দু’জনের মধ্যে কয়েক সেকেন্ড কথা হয়৷ বিরোধী বেঞ্চে তখন ওঠে হাততালির রোল৷
The post আবার চোখ মারলেন রাহুল, বিজেপি বলছে ‘he needs help’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2GUAI5d
via IFTTT
Comments
Post a Comment