আমেরিকার ধাঁচেই এবার চিন বানাল ‘Mother of All Bombs’

বেজিং: আমেরিকাকে চ্যালেঞ্জ ছুঁড়ে নতুন বোমা তৈরি করল চিন। আমেরিকার অনুকরণে তৈরি হচ্ছে ‘মাদার অফ অল বম্বস’। আমেরিকা বহু বছর আগেই এমন বোমা বানিয়েছিল। সেটাই এবার বানাল চিন।

চিনের সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের রিপোর্ট অনুযায়ী, চিনের এটাই সবথেকে বড় নন-নিউক্লিয়ার বোমা। চিনের ডিফেন্স ইন্ডাস্ট্রি জায়ান্ট NORINCO এই বোমা তৈরি করেছে। সম্প্রতি সেই বোমা প্রকাশ্যে এনেছে ভারতের এই প্রতিবেশী।

ওই সংস্থা তাদের ওয়েবসাইটে একটি ভিডিও পোস্ট করেছে। যেখানে দেখা যাচ্ছে H-6K বম্বার থেকে ছোঁড়া ওই বোমা থেকে হল ব্যাপক বিস্ফোরণ। এই প্রথমবার ওই বোমার ধ্বংসাত্মক রূপ দেখানো হয়েছে দেশের মানুষকে।

আমেরিকার ‘মাদার অফ অল বম্বস’-এর আদলে তৈরি হলেও চিনের এই বোমার ওজন এর থেকে কম।

গত বছর এই ‘মাদার অফ অল বম্বস’-এর কথা শোনা যায়। আফগানিস্তানে আইএস জঙ্গিদের উপর হামলা চালাতে এই বোমা ব্যবহার করেছিল আমেরিকা। চিনও সেই একই নামে ডাকছে নতুন এই বোমাকে। তবে আকারে চিনের বোমাটি আমেরিকার থেকে ছোট।

বোমাটি ৫ থেকে ৬ মিটার লম্বা বলে জানা গিয়েছে। আমেরিকার বোমা এতটাই বড় যে সেটি সাধারণ বম্বারে বহন করা যায় না। বড় ট্রান্সপোর্ট এয়ারক্রাফটে নিয়ে যেতে হয়। তবে হ্যাঁ, আমেরিকারকে টক্কর দিতে কিন্তু রাশিয়ার কাছে আছে ‘ফাদার অফ অল বম্বস।’

The post আমেরিকার ধাঁচেই এবার চিন বানাল ‘Mother of All Bombs’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2RA2WpS
via IFTTT

Comments