RK NEWS

অগ্নিদ্বগ্ধ হয়ে জখম বৃদ্ধা। মালদার আটমাইলের ঘটনা। জখম বৃদ্ধার নাম বুদিন কিস্কু। বয়স ৬৫ বছর। পরিবারের দাবি, শীতের হাত থেকে বাঁচতে রবিবার সকালে কাঠ জ্বালিয়ে আগুন পোহাচ্ছিলেন বৃদ্ধা। হঠাৎই তাঁর কাপড়ে আগুন ধরে যায়। চিৎকার শুনে পরিবারের লোকজন এসে তাঁকে উদ্ধার করে। জখম বৃদ্ধা মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

from http://bit.ly/2R8J39Y
via IFTTT

Comments