বিধানসভা নির্বাচনে অধীর গড়ে ফুল মার্কস পেয়েছিল কংগ্রেস
বহরমপুর কংগ্রেসের গড়৷ টানা চারবার এই কেন্দ্র থেকে কংগ্রেসের অধীর চৌধুরী জিতছেন৷ ২০১৪ সালেও রেকর্ড ভোটে জিতেছিলেন তিনি৷ এবারও এই কেন্দ্রের তারকা প্রার্থী৷
১৯’এর নির্বাচনে এই কেন্দ্রে দলীয় প্রার্থীদের নাম:

কংগ্রেস প্রার্থী: অধীর চৌধুরী
তৃণমূল প্রার্থী: অপূর্ব সরকার(ডেভিড)
আরএসপি প্রার্থী: ঈদ মহম্মদ
বিজেপি প্রার্থী: কৃষ্ণ জোয়ারদার আর্য
এই কেন্দ্রের অধীনে সাতটি বিধানসভা কেন্দ্র:
বর্ধমান(তফশিলি),কান্দি, রেজিনগর, বেলডাঙা, বহরমপুর, নওদা
বড়ঞা: এই বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী প্রতিমা রজক ৫৫,৯০৬ হাজার ভোট পেয়ে জয়ী হয়েছিলেন৷দ্বিতীয় স্থানে ছিলেন তৃণমূল কংগ্রেসের ষষ্ঠীচরণ মাল৷ তাঁর প্রাপ্ত ভোট ৪০,৯০৪ হাজার ভোট৷ তৃতীয় স্থানে ছিলেন বিনয় সরকার৷ তাঁর প্রাপ্ত ভোট ৩৩,০৪০ হাজার৷
দল প্রাপ্ত ভোট
কংগ্রেস ৫৫,৯০৬
তৃণমূল ৪০,৯০৪
বিজেপি ৩৩,০৪০
কান্দি: এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অপূর্ব সরকার(ডেভিড)৮১,৭২৩ হাজার ভোটের জয়ী হয়েছিলেন৷তৃণমূল কংগ্রেসের শান্তনু সেন পেয়েছিলেন ৬০,৯৪৩ হাজার ভোট৷
দল প্রাপ্ত ভোট
কংগ্রেস ৮১,৭২৩
তৃণমূল ৬০,৯৪৩
ভারতপুর: এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী কমলেশ চট্টোপাধ্যায় ৫৯,৭৮৯ হাজার ভোটের জিতেছিলেন৷ তৃণমূলের খাদেম এ দাস্তেগির ৪৮,৭৭২ হাজার ভোট পেয়েছিলেন৷তৃতীয় স্থানে ছিলেন বামফ্রন্ট প্রার্থী ঈদ মহম্মদ৷ তাঁর প্রাপ্ত ভোট ৪৮,৭৭২৷
দল প্রাপ্ত ভোট
কংগ্রেস ৫৯,৭৮৯
তৃণমূল ৪৮,৭৭২
বামফ্রন্ট ৪৮,৭৭২
রেজিনগর: এই কেন্দ্রে কংগ্রেসের রবিউল আলম চৌধুরী ৭৯,৭৭০ হাজার ভোট পেয়ে জয়ী হয়েছিলেন৷ নির্দল প্রার্থী হুমায়ুন কবীর ছিলেন দ্বিতীয় স্থানে৷ তাঁর প্রাপ্ত ভোট ৭৪,২১০ হাজার৷ তৃণমূল কংগ্রেসের বেগম সিদ্দিকা ১৪,৬৩১ হাজার ভোট পেয়ে তৃতীয় হয়েছিলেন৷
দল প্রাপ্ত ভোট
কংগ্রেস ৭৯,৭৭০
নির্দল ৭৪,২১০
তৃণমূল ১৪,৬৩১
বেলডাঙা: এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী শেখ সফিউজ্জামান ৮৭,০১৭ হাজার ভোট পেয়ে জয়ী হয়েছিলেন৷ দ্বিতীয় স্থানে ছিলেন তৃণমূলের গোলাম কিবরিয়া মিঞা৷ তিনি পেয়েছিলেন ৫৬,৭৩৬ হাজার ভোট৷ বিজেপির অলোক ঘোষ ২৫,৬৫১ হাজার ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন৷
দল প্রাপ্ত ভোট
কংগ্রেস ৮৭,০১৭
তৃণমূল ৫৬,৭৩৬
বিজেপি ২৫,৬৫১
বহরমপুর: এই কেন্দ্রে কংগ্রেসের মনোজ চক্রবর্তী ১,২৭,৭৬২ লক্ষ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন৷ তৃণমূলের সুজাতা বন্দ্যোপাধ্যায় ৩৫,৪৮৯ হাজার ভোট পেয়েছিলেন৷ বিজেপির মালা ভট্টাচার্য পেয়েছিলেন ১৮৮০৫ হাজার৷
দল প্রাপ্ত ভোট
কংগ্রেস ১,২৭,৭৬২
তৃণমূল ৩৫,৪৮৯
বিজেপি ১৮৮০৫
নওদা: এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী আবু তাহের খান ৬২,৬৩৯ হাজার ভোট পেয়ে জয়ী হয়েছিলেন৷ দ্বিতীয় স্থানে ছিলেন তৃণমূলের মাসুদ করিম৷ তাঁর প্রাপ্ত ভোট ৪৩,৩৭৭ হাজার ভোট৷
দল প্রাপ্ত ভোট
কংগ্রেস ৬২,৬৩৯
তৃণমূল ৪৩,৩৭৭
উল্লেখ্য, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের অধিকাংশই আসনেই নিজেদের মধ্যে সমঝোতা করে লড়েছিল কংগ্রেস ও বামফ্রন্ট৷এই কেন্দ্রে ভারতপুর বাদে বাকি ছ’টি আসনে বাম ও কংগ্রেস প্রার্থীরা যে ভোট পেয়েছে সেটা দু-দলের জোটফল৷দুটি আসনে দু-দলই প্রার্থী দিয়েছিল৷ এবার নির্বাচনে দুই দলই আলাদা লড়াই করছে৷
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে বহরমপুর লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্রই কংগ্রেসের দখলে গিয়েছে৷কিন্তু ভোটে জেতার পর রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী, নওদার বিধায়ক আবু তাহের খান ও কান্দির বিধায়ক অপূর্ব সরকার তৃণমূলে যোগ দিয়েছেন৷
এবার এই কেন্দ্রটিতে চতুর্মুখী লড়াই হলেও মূল লড়াই অধীর চৌধুরী বনাম শুভেন্দু অধিকারীর লড়াই৷অধীরের এবার প্লাস পয়েন্ট তিনি সিপিএমের পরোক্ষ সমর্থন পেয়েছেন৷ এবার এই কেন্দ্রে ফ্রন্ট শরিক আরএসপিকে সিপিএম সমর্থন দেয়নি৷
The post বিধানসভা নির্বাচনে অধীর গড়ে ফুল মার্কস পেয়েছিল কংগ্রেস appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2DEuSkj
via IFTTT
Comments
Post a Comment