স্বামীর সাফল্যে আবেগঘন বার্তা ওয়ার্নার ঘরণীর
হায়দরাবাদ: আরও একটা ব্লকবাস্টার ইনিংস দিয়ে দ্বাদশ আইপিএলকে বিদায় জানালেন ডেভিড ওয়ার্নার৷ উপ্পলে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ৫৬ বলে ৮১ রানের ঝকঝকে ইনিংস খেলেন ওয়ার্নার৷ মূলত ওয়ার্নারের ব্যাটে ভর করেই সানরাইজার্স হায়দরাবাদ ২০ ওভারে ৬ উইকেটে ২১২ রান তোলে৷ জবাবে পঞ্জাব ৮ উইকেটে ১৬৭ রানে আটকে যায়৷ ৪৫ রানে ম্যাচ জিতে প্লে-অফের সম্ভাবনা আরও উজ্জ্বল করে হায়দরাবাদ৷
আরও পড়ুন: আইপিএলে রেকর্ড রান খরচ আফগান স্পিনারের
লিগের ১২টি ম্যাচ খেলে ওয়ার্নার বিদায় জানান সানরাইজার্সকে৷ বিশ্বকাপের প্রস্তুতির জন্য অজি ওপেনারকে দেশে ফিরতে হচ্ছে৷ এই ১২টি ম্যাচে একটি সেঞ্চুরি ও ৮টি হাফসেঞ্চুরি করেছেন ওয়ার্নার৷ ৬৯২ রান করে আপাতত অরেঞ্জ ক্যাপের মালিক তিনি৷
ওয়ার্নারের কাছে এবারের আইপিএল ছিল কাম ব্যাট টুর্নামেন্ট৷ কেপ টাউনে বল বিকৃতি কাণ্ডের পর ক্রিকেট অস্ট্রেলিয়া তাঁকে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে এক বছর নির্বাসিত করে৷ বিসিসিআইও তাঁর আইপিএল খেলায় একবছর নিষেধাজ্ঞা জারি করে৷ মূলত আইপিএলের পারফরম্যান্স দিয়েই অজি নির্বাচকদের আস্বস্ত করেন ডেভিড৷
আরও পড়ুন: সমকামী নন, জানালেন অজি ক্রিকেট তারকা ফকনার
Outstanding finish to your ipl season @davidwarner31. The girls and I are forever proud of you. Your work ethic and your never give up attitude is inspirational. We love you. ???????? @sunrisershyd #ipl #orangearmy pic.twitter.com/qnxkGXBwgk
— Candice Warner (@CandyFalzon) April 29, 2019
এহেন আইপিএলকে মাঝ পথেই ছেড়ে যেতে হওয়ায় আবেগমথিত ওয়ার্নার৷ তবে আরও বেশি আবেগ বিহ্বল দেখাল ওয়ার্নার ঘরণী ক্যানডিসকে৷ আইপিএলে স্বামীর সাফল্যে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন একটি বার্তা পোস্ট করলেন লেডি ওয়ার্নার৷ টুইটারে সানরাইজার্সের জার্সিতে ডেভিডের একটি ছবি পোস্ট করে ক্যানডিস ক্যাপশনে লেখেন, ‘আসাধারণভাবে নিজের আইপিএল মরশুম শেষ করলে ডেভিড ওয়ার্নার৷ মেয়েরা এবং আমি সবসময় তোমাকে নিয়ে গর্ব অনুভব করি৷ তোনার নীতি এবং কখনই হাল না ছাড়া মানসিকতা প্রেরণা জোগায়৷ আমরা তোমাকে ভালোবাসি৷’
A fantastic IPL season for this man as he bids goodbye to the @SunRisers tonight this season.
Go well, David ???????? pic.twitter.com/q0VkPH4f4l
— IndianPremierLeague (@IPL) April 29, 2019
The post স্বামীর সাফল্যে আবেগঘন বার্তা ওয়ার্নার ঘরণীর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2PFjmKs
via IFTTT
Comments
Post a Comment