গ্রেফতার শামির স্ত্রী হাসিন জাহান

লখনউ: গ্রেফতার ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান৷ রবিবার রাতে ক্রিকেটার শামির উত্তরপ্রদেশের বাড়ি থেকে তাঁর স্ত্রী হাসিনকে গ্রেফতার করা হয়৷

রবিবার ক্রিকেটার শামির  উত্তরপ্রদেশের আমরোহার পৈতিক বাড়িতে গিয়েছিলেন হাসিন৷ সেখানেই শামির পরিবারের সঙ্গে আগ্রাসী মেজাজে কথা কাটাকাটিতে জড়ান বলে অভিযোগ৷ শামির মায়ের সঙ্গে দীর্ঘক্ষণ বচসা হয় বলে অভিযোগ৷

এরপরই শামির পরিবার থেকে থানায় অভিযোগ জানানো হলে হাসিনকে গ্রেফতার করে আমরোহারের পুলিশ৷ জানা গিয়েছে হাসিনের নামে শান্তিভঙ্গের অভিযোগ এনে চার্জশিট গঠন করেছে পুলিশ৷ ভারতীয় দণ্ডবিধির ১৫১ ধারা অনুয়ায়ী হাসিন জাহানের নামে চার্জশিট গঠন করা হয়েছে বলে জানা হিয়েছে৷ সোমবারই তাঁকে আলাদতে পেশ করা হয়৷

বিস্তারিত আসছে…

The post গ্রেফতার শামির স্ত্রী হাসিন জাহান appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2vrZmkZ
via IFTTT

Comments