শীর্ষে রাসেল, গেইল-হার্দিক সবাইকে পিছনে ফেললেন নাইট যোদ্ধা

কলকাতা: গেইল থেকে হার্দিক, ওয়ার্নার থেকে এবিডি৷ সবাইকে পিছনে ফেলে দিচ্ছেন নাইটদের সেরা যোদ্ধা আন্দ্রে রাসেল৷ দ্বাদশ আইপিএলে ছক্কা হাঁকানোর নজিরে গেইল-এবিডি, হার্দিকের মতো পাওয়ার হিটারদের সবাইকে পিছনে ফেলে শীর্ষস্থানে জাঁকিয়ে বসেছেন দ্রে রাস৷

আরও পড়ুন-ভারসাম্য ও ধৈর্যের মন্ত্রেই সফল দিল্লি, জানালেন সৌরভ

১২ ম্যাচে ১১ ইনিংসে নাইট জার্সিতে ব্যাট করেছেন রাসেল৷ এই ১১ ইনিংসে ৫০টি ছক্কা হাঁকিয়েছেন ওয়েস্ট ইন্ডিয়ান অল-রাউন্ডার৷ রয়েছে ২৯টি চার৷

চলতি মরশুমে ছক্কা হাঁকানোর দু’নম্বরে রয়েছেন রাসেলের দেওয়ালি সতীর্থ ক্রিস গেইল৷ ইউনিভার্সাল বসের সংগ্রহ ৩২টি ছয়৷ গেইলের চেয়ে ১৮টি ছক্কা বেশি হাঁকিয়েছেন দ্রে রাস৷ অন্যদিকে দুই ক্রিকেটারই দ্বাদশ আইপিএলে ৪টি করে হাফ সেঞ্চুরি করেছেন৷

আরও পড়ুন- আইপিএলে রেকর্ড রান খরচ আফগান স্পিনারের

উনিশের আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোয় তিন নম্বরে রয়েছেন হার্দিক পান্ডিয়া৷ মুম্বই জার্সিতে ১২ ইনিংসে এখনও পর্যন্ত ২৭টি ছয় হাঁকিয়েছেন অল-রাউন্ডার হার্দিক৷ রবিবারই ক্রিকেটের নন্দকাননে একপ্রস্ত হার্দিক ঝড় দেখেছে কলকাতবাসী৷ নাইটদের বিরুদ্ধে তাঁর ৯১ রানের ইনিংস আইপিএল ও টি-টোয়েন্টি কেরিয়ারে হার্দিকের সর্বোচ্চ রান৷

২৬টি ছক্কা হাঁকিয়ে তালিকায় ৪ নম্বরে রয়েছেন আরসিবি’র এবি ডিভিলিয়ার্স৷ ২১ টি ছয় হাঁকিয়ে পাঁচে রয়েছেন সানরাইজার্সের ডেভিড ওয়ার্নার৷

শুধু মরশুমের সর্বাধিক ছয় হাঁকানোর তালিকাতেই নয়, ইনিংসে সর্বোচ্চ ছক্কা হাঁকানোতেও অন্য ব্যাটসম্যানদের পিছনে ফেলে দিয়েছেন দ্রে রাস৷

আরও পড়ুন-স্বার্থ সংঘাত ইস্যুতে সিওএ-কে একহাত নিলেন লক্ষ্ণণ

একনজরে এক ইনিংস সর্বাধিক ছয় হাঁকানো ব্যাটমস্যান-
কাইরন পোলার্ড- কিংসের বিরুদ্ধে ওয়াংখেডেতে ১০ ছক্কার ইনিংসে ৮৩ রান হাঁকিয়েছেন পোলার্ড৷
হার্দিক পান্ডিয়া- নাইটদের বিরুদ্ধে ৯ ছক্কার ইনিংসে ৯১ রান করেন হার্দিক পান্ডিয়া
আন্দ্রে রাসেল- আরসিবি’র বিরুদ্ধে ৯ ছক্কার ইনিংসে ৬৫ রান করেন রাসেল৷
দীনেশ কার্তিক- রাজস্থানের বিরুদ্ধে ইডেনে ৯ ছক্কার ইনিংসে ৯৭ রান করেন দীনেশ
রাসেল- ইডেনে মুম্বইয়ের বিরুদ্ধে ৮ ছক্কার ইনিংসে ৮০ রান করেন দ্রে রাস৷

The post শীর্ষে রাসেল, গেইল-হার্দিক সবাইকে পিছনে ফেললেন নাইট যোদ্ধা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2VCmuMu
via IFTTT

Comments