কাশ্মীরে গ্রেফতার PhD পাশ জঙ্গি হিলাল আহমেদ মান্টো
শ্রীনগর: শিক্ষিত যুবকদের মধ্যে বাড়ছে বিচ্ছিন্নতাবাদী হওয়ার প্রবণতা। যা নিয়ে অনেক আগেই সতর্ক করেছিল গোয়েন্দা বিভাগ। সেই আশঙ্কা সত্যি করে জঙ্গি যোগের অভিযোগে গ্রেফতার করা হলে এক পিএইচডি করা যুবককে।
ধৃত ব্যক্তির নাম হিলাল আহমেদ মান্টো। তার সঙ্গে আরও পাঁচ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের নাম হল- ওয়াসিম, উমার শাফি, আকিব শাহ, ওয়াইস আমিন এবং শাহিদ ওয়ানি।
গত মাসের ৩০ তারিখে জম্মু-কাশ্মীরের বানিহাল এলাকায় এক গাড়ি বোমা বিস্ফোরণ হয়। জম্মু এবং কাশ্মীরের মাঝামাঝি এলাকায় ঘটে যাওয়া ওই বিস্ফোরণের লক্ষ্য ছিল আধা সেনা জওয়ানেরা। যদিও হতাহতের কোনও ঘটনা ঘটেনি। কিন্তু বিস্ফোরণের তীব্রতা ছিল মারাত্মক।
ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি পুলওয়ামায় আত্মঘাতি জঙ্গিহানায় ৪০ জনেরও বেশি জওয়ানের প্রাণ যায়। গোটা দেশ জ্বলে উঠেছিল প্রতিশোধের আগুনে৷ পাক অধিকৃত বালাকোটে এয়ারস্ট্রাইক করে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা৷ সেই ঘটনার রেশ না কাটতেই ফের বানিহালের ঘটনায় প্রশ্ন ওঠে রাজ্যের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।

সেই ঘটনার তদন্তে নেমে দিন দুই পরে এক হিজবুল জঙ্গিকে গ্রেফতার করে পুলিশ। এর প্রায় এক মাসের মধ্যে ছয় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ওই রাজ্য পুলিশের আইজি এমকে সিনহা। তদন্ত প্রায় শেষ বলেও দাবি করেছেন তিনি। ধৃতেরা সকল জৈইশ এবং হিজবুল দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
ধৃতদের মধ্যে মান্টো গত বছরে ভাতিন্দা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি পাশ করেছিল। ওই বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই বিচ্ছনতাবাদে উদ্বুদ্ধ হয় সে। বানিহালের ঘটনার সঙ্গে জৈইশ এবং হিজবুল দলের রাইস, সাইফুল্লা এবং মুন্না বিহারী নামের তিন জঙ্গি প্রত্যক্ষভাবে জড়িত ছিল। এবং তারাই মূলত এই ঘটনার মাস্টারমাইন্ড বলে জানিয়েছেন আইইপি এমকে সিনহা।
বানিহালের ঘটনার সঙ্গে পুলওয়ামার ঘটনার কোনও যোগ নেই বলে দাবি করেছে জম্মু-কাশ্মীর পুলিশ। বানিহালে একটি স্যান্ট্রো গাড়িতে রাখা ছিল বিস্ফোরক। বিস্ফোরণের পরে সম্পুর্ণ ভস্মীভূত হয়ে যায় গাড়িটি। নকল নম্বরপ্লেট লাগান থাকায় তদন্তে শুরুতে যথেষ্ট বেগ পেতে হয়েছিল পুলিশকে। পরে ফরেন্সিক ল্যাবের সহযোগিতায় সমাধান হয় সমস্যার।
The post কাশ্মীরে গ্রেফতার PhD পাশ জঙ্গি হিলাল আহমেদ মান্টো appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Lcspnt
via IFTTT
Comments
Post a Comment