রাজীব কুমারকে কেন হেফাজতে চাই, সিবিআইকে প্রশ্ন সুপ্রিম কোর্টের
নয়াদিল্লি: সারদা চিটফাণ্ড মামলায় নয়া মোড়৷ প্রাক্তন কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারকে কেন হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে সিবিআইয়ের তরফে, তার যথাযোগ্য কারণ জানতে চাইল সুপ্রিম কোর্ট৷
এদিন শীর্ষ আদালত বলেছে রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেছে সিবিআই৷ কিন্তু কেন তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় তাঁরা, তার পূর্ণাঙ্গ প্রমাণ জমা দিতে হবে সিবিআইকে৷ পাশাপাশি, আদালতকে বোঝাতে হবে হেফাজতে নেওয়ার আবেদন করার কারণ কী? উল্লেখ্য বুধবার সুপ্রিম কোর্ট সিবিআইয়ের করা আবেদনের শুনানি বলে জানা গিয়েছে৷
এর আগে এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই রাজীব কুমারকে হেফাজতে নেওয়ার আবেদন জানায় সিবিআই৷ রাজীব কুমারের বিরুদ্ধে প্রমাণ লোপাট, তদন্তে সহযোগিতা না করা সহ একাধিক অভিযোগ আনে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা৷ আর তাই প্রাক্তন এই পুলিশ কমিশনারকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় বলে আবেদনে জানিয়েছে সিবিআই।
আরও পড়ুন : ১০০ বছর আগে চুরি হওয়া ৮০০ বছরের পুরনো মূর্তি ফিরল মন্দিরে
তবে শুধু আবেদনেই সন্তুষ্ট নয় সুপ্রিম কোর্ট৷ সঠিক বিচারের জন্য এই আবেদন ও নিজেদের হেফাজতে নেওয়ার বিষয়টি কতটা জরুরি, তা জানতে চেয়েছে আদালত৷ বুধবারের মধ্যে এই সংক্রান্ত তথ্য প্রমাণ শীর্ষ আদালতে হাজির করতে হবে বলে জানা গিয়েছে৷
উল্লেখ্য, এর আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল তত্কালীন কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারকে গ্রেফতার করা যাবে না। সেই নির্দেশ প্রত্যাহারের আর্জিও জানানো হয় সিবিআইয়ের তরফে।
রাজীব কুমারের বিরুদ্ধে ভয়ঙ্কর তথ্য সুপ্রিম কোর্টে আগে জমা দেয় সিবিআই। যা দেখে সুপ্রিম কোর্টের বিচারপতি শুনানিতে জানান, রাজীব কুমারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। রাজীবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানিতেই খামে ভরা রিপোর্টে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব সংক্রান্ত তথ্য জমা দেয় সিবিআই। ছ’পাতার একটি রিপোর্ট জমা দেওয়া হয়।
আরও পড়ুন : নাগরিকত্ব ইস্যুতে রাহুলকে নোটিশ দিল স্বরাষ্ট্রমন্ত্রক
উল্লেখ্য, সারদা কাণ্ডের তদন্তে সিট গঠন করেছিল রাজ্য সরকার। সেই সিটের প্রধান ছিলেন রাজীব কুমার। সিবিআই-এর অভিযোগ, সিটের প্রধান থাকাকালীন সারদা দুর্নীতির অনেক তথ্যপ্রমাণ নষ্ট ও বিকৃত করেছেন রাজীব কুমার। উল্লেখ্য, ৩ ফেব্রুয়ারি সারদা তদন্তে রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে তাঁর বাসভবনে পৌঁছয় সিবিআই আধিকারিকদের একটি দল।
তারপরই কলকাতা পুলিশ বনাম সিবিআই দ্বন্দ্বে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। জল গড়ায় সুপ্রিম কোর্টে। আদালত অবমাননার অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিআই। সেই শুনানিতে আদালত রাজীব কুমারকে সিবিআইয়ের মুখোমুখি হতে বলেন।
শিলংয়ে সিবিআই তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারকে একাধিকবার জেরা করে। এদিন আদালতে এই বিষয়টিকেও তুলে ধরে সিবিআই। সিবিআইয়ের তরফে আইনজীবী অভিযোগ করেন যে, জেরায় অসহযোগিতা করেছেন রাজীব কুমার। শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ করেছে সিবিআই।
The post রাজীব কুমারকে কেন হেফাজতে চাই, সিবিআইকে প্রশ্ন সুপ্রিম কোর্টের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2J5uuz0
via IFTTT
Comments
Post a Comment