বঙ্গোপসাগরে ধেয়ে আসছে ঝড়, জাহাজ-এয়ারক্রাফট নিয়ে তৈরি নৌসেনা

নয়াদিল্লি: যে কোনও সময়ে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ফেনি। সেইজন্যই সবরকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ঝড়ের সংকেত পেয়েই সতর্ক হল ন্রবাহিনী। রীতিমত জাহাজ ও এয়ারক্রাফট সাজিয়ে তৈরি থাকছে নৌসেনা।

সমুদ্র উপকূলবর্তী রাজ্য যেমন, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গে ফেনির ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সন্ধে থেকেই হাওয়ার বেগ বেড়ে যাব প্রবলভাবে। ইতিমধ্যেই উপকূলবর্তী অঞ্চলের বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।

ইস্টার্ন নাভাল কমান্ড সবরকমের প্রস্তুতি নিয়েছে। যে কোনও পরিস্থিতিতে উদ্ধারকাজে ছুটে যেতে পারবে নৌবাহিনী। জাহাজের সঙ্গে রবার বোট লাগিয়ে রাখা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে চিকিৎসক ও ডুবুরি। তামিলনাড়ুর আরাক্কোনামে নাভাল এয়ার স্টেশনে তৈরি আছে এয়ারক্রাফট আইএনএস রাজালি ও বিশাখাপত্তনমে রয়েছে আইএনএস দেগা। যে কোনও প্রয়োজন পড়লেই উড়ে যাবে এগুলি। এগুলি উদ্ধারাকজের আশাপাশি বিপর্যস্ত এলাকায় ত্রাণও পৌঁছে দিতে পারবে।

ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সেও জারি হয়েছ হাই অ্যালার্ট।

শেষ পর্যন্ত পাওয়া আপডেটে জানা গিয়েছে, আগামী ১ মে পর্যন্ত এটি তামিলনাড়ু-অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হলেও, তার পরে উত্তর-উত্তরপূর্ব দিকে ঘুরবে। অর্থাৎ তার অভিমুখ পুরোপুরি চলে আসতে পারে ফলে রাজ্যের জন্য তা অশনি সংকেতের কারণ হতে পারে।

গত সপ্তাহের মাঝামাঝি থেকেই আবহাওয়া বিশেষজ্ঞদের ধন্দে রেখে দিয়েছিল বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড়। প্রথমে মনে করা হচ্ছিল, এটি তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়বে। এ রকমই পূর্বাভাস দিয়েছিল কেন্দ্রীয় আবহাওয়া দফতর।

কিন্তু তার ২৪ ঘণ্টা পরেই সেই পূর্বাভাস থেকে সরে গিয়ে আবহাওয়া দফতর জানায় ‘তামিলনাড়ু উপকূলের কাছাকাছি চলে আসবে ওই ঘূর্ণিঝড়।’ ধন্দ আরও বাড়ে যখন বেশ কিছু আবহাওয়া সংস্থা জানায়, এই ঘূর্ণিঝড় মায়ানমার-বাংলাদেশের দিকে ঘুরে যাবে। এর ফলেই রাজ্যের দিকে ঘুরে আসতে পারে।

The post বঙ্গোপসাগরে ধেয়ে আসছে ঝড়, জাহাজ-এয়ারক্রাফট নিয়ে তৈরি নৌসেনা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2VD6fi5
via IFTTT

Comments