‘ঘুম থেকে দেরি করে উঠেছি’… আসানসোলের ঝামেলা জানেনই না মুনমুন

নিউজ ডেস্ক, আসানসোল: রাজ্যের আট কেন্দ্রে চলছে ভোটগ্রহণ প্রক্রিয়া। আর এই আট কেন্দ্রের মধ্যে বিশেষ নজর রয়েছে আসানসোলে। যেখানে দুই প্রধান প্রতিদ্বন্দ্বীই স্টার। বাবুল সুপ্রিয়’র হাতে থাকা কেন্দ্রে মুনমুন সেনের সম্মান রক্ষার মরিয়া লড়াই। তবে সকাল থেকেই আসানসোল জুড়ে ব্যাপক উত্তেজনা। মাঠে নেমে পড়েন বাবুল। তবে নির্বিকার মুনমুন সেন।

এদিন সকালেই বাবুলের গাড়িতে হামলা চালানো হয়। ভাঙচুর চালানো হয় গাড়িতে। জেমুয়ায় ব্যাপক সংঘর্ষের ছবি ধরা পড়েছে, যা রীতিমত ভাইরাল হয়ে যায়। কিন্তু এরপরও আসানসোলের তৃণমূল প্রার্থী মুনমুন সেনের বক্তব্য, তিনি কিছুই জানেন না।

এদিন এনডিটিভি-র তরফ থেকে মুনমুনকে প্রশ্ন করা হলে, তিনি বলেন, ‘আমাকে দেরি করে বেড টি দিয়েছে, তাই ঘুম থেকে দেরি করে উঠেছি। কি বলব বল? আমি কিছুই জানি না।

বাবুল সুপ্রিয় আসানসোলে একের পর এক অভিযোগ তুলেছেন। কোথাও বুথ দখল, কোথাও হামলার অভিযোগ এনেছেন তিনি। একের পর এক ট্যুইট করে বুথ নম্বর দিয়ে অভিযোগ জানিয়ে যাচ্ছেন বাবুলল তাঁর অভিযোগ প্রসঙ্গে জিজ্ঞাসা করতেই মুনমুনের জবাব, ‘ওর নাম নেবে না। তাহলে আমি কথা বলব না।’

এই ধরনের ভোটের হিংসা কেন বারবার ঘটছে রাজ্যে। এই প্রশ্নের উত্তরে সাংবাদিককে মুনমুন সেনের জবাব, ‘ছোট ছিলে তাই বাম জমানা দেখোনি।’

এদিকে, সোমবার সকাল থেকে যে সমস্ত বুথে বিজেপি এজেন্টদের ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠছে সেখানেই গাড়ি নিয়ে পৌঁছে যাচ্ছেন এই গায়ক টার্ন নেতা। আসানসোলে একটি ভোটগ্রহণ কেন্দ্রে বাবুলের গাড়িতেও হামলাও হয়েছে।

এদিন সকালেই একটি ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে বাবুলের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল সমর্থকরা। কিন্তু এসব পাত্তা না দিয়ে গাড়ি নিয়ে বুথে বুথে ঘুরে বেড়াচ্ছেন অভিনেতা থেকে পুরোদস্তুর নেতা হয়ে ওঠা বাবুল। মুনমুন সেনকে কিন্তু ভোটের দিন লোকসভা কেন্দ্রের কোনও বুথের আশেপাশেও দেখা যায়নি।

The post ‘ঘুম থেকে দেরি করে উঠেছি’… আসানসোলের ঝামেলা জানেনই না মুনমুন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2ZJuHO8
via IFTTT

Comments