দু’বছর পর বাংলাদেশের মাটিতে বোমা বিস্ফোরণ ঘটাল IS

ঢাকাঃ  গত কয়েকদিন আগে বাংলাতে কার্যত হামলার হুঁশিয়ারি দেয় ইসলামিক স্টেট জঙ্গি সংগঠন। বাংলাতে পোস্টার দিয়ে হামলার হুঁশিয়ারি দেয় এই জঙ্গি সংগঠনটি। এরপরেই বাংলাদেশে বোমা বিস্ফোরণের ঘটনার দায় স্বীকার করল ইসলামিক স্টেট। সাইট ইন্টেলিজেন্স গ্রুপ এই খবর দিয়েছে। নতুন করে বাংলাদেশের মাটিতে ইসলামিক স্টেটের তৎপরতা নতুন করে সে দেশের প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে গুলিস্তান আন্ডারপাসের দক্ষিণ পাশে একটি শপিং কমপ্লেক্সের সামনে একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় দুই ট্রাফিক পুলিশ এবং কমিউনিটি পুলিশের এক সদস্য গুরুতর আহত হন। প্রথম ঘটনা সাধারণ ভাবে দেখা হলেও পরে সাইট ইন্টেলিজেন্স গ্রুপের ওয়েবসাইটে বলা হয়, দুই বছরের বেশি সময় পর প্রথম বাংলাদেশে হামলার, ঢাকায় পুলিশ সদস্যদের ওপর বোমা নিক্ষেপের, দায় স্বীকার করল ইসলামিক স্টেট (আইএস)। যা যথেষ্ট উদ্বেগের বলেই মনে করছেন সে দেশের নিরাপত্তা আধিকারিকরা।

বাংলাদেশ পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার শিবলী নোমান স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “বিষয়টি জানি। এটা সঠিক আইএস কি না তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি সব বিষয়গুলোকে মাথায় রেখে তদন্ত করা হচ্ছে।”এর আগে ২০১৬ সালে গুলশানের হলি আর্টিজানে ক্যাফেতে জঙ্গি হামলাসহ বিভিন্ন হামলার ঘটনায় আইএসের দায় স্বীকারের খবর দিয়েছিল সাইট ইন্টেলিজেন্স। তবে মধ্যপ্রাচ্যের দলটির সঙ্গে বাংলাদেশি জঙ্গিদের সরাসরি সম্পৃক্ততার কথা উড়িয়ে দেয় সরকার। আইনশৃঙ্খলা বাহিনী সবসময় বলে, বাংলাদেশে বাইরের কোনও জঙ্গি গোষ্ঠীর কোনও অস্তিত্ব নেই। ‘দেশে জন্ম নেওয়া জঙ্গিরা’ আইএস দ্বারা অনুপ্রাণিত হতে পারে।

The post দু’বছর পর বাংলাদেশের মাটিতে বোমা বিস্ফোরণ ঘটাল IS appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2VyVgGl
via IFTTT

Comments