ভারসাম্য ও ধৈর্যের মন্ত্রেই সফল দিল্লি, জানালেন সৌরভ

চেন্নাই: দিল্লি ক্যাপিটালস (দিল্লি ডেয়ারডেভিলস) শেষবার আইপিএল প্লে-অফে জায়গা করে নিয়েছিল ২০১২ সালে৷ দীর্ঘ সাত বছর পর আবার তারা ইন্ডিয়ান প্রিমিয়র লিগের শেষ চারে জায়গা পাকা করেছে৷ চলতি মরশুমে দিল্লির ধারাবাহিকতার পিছনে কোচ রিকি পন্টিং ও মেন্টর সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবদান অস্বীকার করা যাবে না৷ তবে সৌরভ নিজে মনে করেন না যে, দিল্লির এমন পারফরম্যান্স চমকপ্রদ৷ বরং এটাই তাঁর কাছে প্রত্যাশিত বলে মন্তব্য করেন মহারাজ৷

আরও পড়ুন: পঞ্জাবকে হারিয়ে প্লে-অফের আশা জিইয়ে রাখল হায়দরাবাদ

সৌরভের মতে, দিল্লি টিম ম্যানেজমেন্ট এবার স্কোয়াডে ভারসাম্য আনতে পেরেছে৷ ম্যাচ হারলেও বিচলিত না হওয়াটাই দিল্লিকে সাফল্য এনে দিয়েছে৷ দলে অযথা পরিবর্তন না করে ক্রিকেটারদের উপর আস্থা রাখার এবং শ্রেয়স আইয়ার, ঋষভ পন্ত, পৃথ্বী শ ও কাগিসো রাবাদার মতো তরুণদের উপর বিনিয়োগের সুফল পাচ্ছে দিল্লি৷ অবশ্য সৌরভ মনে করেন না যে তাদের দলে অনভিজ্ঞতার অভাব রয়েছে৷ আসলে শিখর ধাওয়ানের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে দলে নেওয়ার পর দিল্লি স্কোয়াডে তারুণ্য ও অভিজ্ঞতার দারুণ একটা মিশেল তৈরি হয়েছে বলে মনে করেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক৷

আরও পড়ুন: স্বার্থ সংঘাত ইস্যুতে সিওএ-কে একহাত নিলেন লক্ষ্ণণ

সৌরভ বলেন, ‘এই দলটায় অনভিজ্ঞ বলে কোনও শব্দ নেই৷ আমাদের দলে তারুণ্য ও অভিজ্ঞতার যথাযথ মিশ্রণ রয়েছে৷ শিখর ধাওয়ানের মতো অভিজ্ঞ ক্রিকেটারের দলে আসা এবং আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিং করাটা দলের কাছে অত্যন্ত ইতিবাচক দিক৷ শিখর অসাধারণ ক্রিকেটার এবং ওর ফর্ম ক্যাপিটালসের সম্পদ৷’

আরও পড়ুন: সমকামী নন, জানালেন অজি ক্রিকেট তারকা ফকনার

মহারাজ আরও বলেন, ‘কিংস ইলেভেন পঞ্জাবের কাছে হারার পর আমরা বিচলিত হয়ে পড়িনি৷ ফলে দলে অযথা রদবদলের কথাও ভাবা হয়নি৷ যারা আগেই নিজেদের প্রমাণ করেছে, তাদের উপর আস্থা রাখে দল এবং ক্রিকেটাররা সেই আস্থার যথাযথ মর্যাদা রেখেছে৷ শুধু ব্যাটসম্যানরাই নয়, বোলাররাও আসাধারণ ক্রিকেট উপহার দিয়েছে৷ বিশেষ করে গোটা টুর্নামেন্টে রাবাদা অসাধারণ বোলিং করেছে৷’

The post ভারসাম্য ও ধৈর্যের মন্ত্রেই সফল দিল্লি, জানালেন সৌরভ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2IPTCKq
via IFTTT

Comments