১০০ বছর আগে চুরি হওয়া ৮০০ বছরের পুরনো মূর্তি ফিরল মন্দিরে
চেন্নাই: ১০০ বছর আগে খোয়া গিয়েছিল ৭০০ বছরের পুরনো মূর্তি। এক শতক পার করে ৮০০ বছর বয়সে মূর্তি ফিরে পেল মন্দির।
ঘটনাটি তামিলনাড়ুর মাদুরাই শহরের মেলুর এলাকার। ১৯১৫ সালে ওই মন্দির থেকে চুরি হয়ে যায় ৭০০ বছরের প্রাচীন দেবীর মূর্তি। দেড় ফুট উচ্চতার সেই মূর্তি চুরু অভিযোগ দায়ের হয়েছিল পুলিশের খাতায়।
ইংরেজ জমানায় সেই মূর্তি চুরির খবর প্রকাশিত হয়েছিল দ্যা নিউজ মিনিট নামক পত্রিকায়। প্রথম থেকেই সন্দেহের তালিকায় শীর্ষে ছিলেন ওই মন্দিরের দুই পুরোহিত। যাদের নিজেদের মধ্যে বিবাদ ছিল। কিন্তু কে চুরি করেছে তা জানা যায়নি। কোনও কিছুর প্রমাণ মেলেনি এবং সেই মূর্তিও উদ্ধার হয়নি।
মূর্তির সঙ্গে হারিয়ে গিয়েছিল ৭০০ বছরের পুরনো ইতিহাস। যা ১০৪ বছর পরে ফিরে এসেছে। মূর্তি ফেরতের সঙ্গে সঙ্গে উঠে এসেছে ১০০ বছরের পুরনো নতুন ইতিহাস। জানা গিয়েছে কোন পুরোহিত মূর্তি চুরি করেছিল।
মূর্তি চুরি করা সেই পুরোহিতের নাম কারুপ্পাস্বামী। মূর্তি চুরি করে নিজের বাড়িতেই রেখেছিলেন তিনি। বিষয়টি সকলের অগোচরে রাখতে বাড়ির দেওয়ালের মাঝে রেখে উপর দিয়ে প্লাস্টার করে দিয়েছিলেন পুরোহিত কারুপ্পাস্বামী। বিষয়টি গিন্নিকে অবশ্য জানিয়েছিলেন। নিয়ম মেনে সেই দেবীর আরাধনা করতেন পুরোহিতের পত্নী।
এমনই তথ্য সহকারে সংবাদ পরিবেশন করেছে সর্বভারতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়া। সেই প্রতিবেদনে লেখা হয়েছে যে পুরোহিত কারুপ্পাস্বামীর নাতি মুরুগেসান মন্দির কর্তৃপক্ষের কাছে ফিরিয়ে দিয়েছেন সেই মূর্তি। তবে দাদু কারুপ্পাস্বামী কিন্তু নাতিকে মূর্তির বিষয়ে কিছুই জানিয়ে যাননি। ছেলেদের কাছেও মূর্তির বিষয়টি গোপন রেখেছিলেন তিনি।
তাহলে জানা গেল কিভাবে? এই প্রশ্নের উত্তরে বিস্তারিত ব্যাখা করেছেন ৬০ বছর বয়সী মুরুগেসান। তিনি বলেছেন, “ছোটবেলায় আমার ঠাকুমাকে দেখেছি লুকিয়ে লুকিয়ে দেওয়ালে নমস্কার করেন। আরতিও করেন দেওয়ালের দিকে তাকিয়ে। ঘরের দরজা বন্ধ করে সকলের অগোচরে এই কাজ তিনি করতেন। ছোট থেকেই তা নিয়ে কৌতুহল ছিল মনের মধ্যে।” সি ঠাকুমার থেকেই মূর্তির বিষয়টি তিনি জেনেছিলেন বলে দাবি করেছেন মুরুগেসান।
বিষয়টি জেনেও চেপে গিয়েছিলেন মুরুগেসান। ফিরিয়ে দেওয়ার কোনও পরিকল্পনাও তাঁর ছিল না। কিন্তু পরে মত বদল করেন তিনি। কারণ গত ১০৪ বছরে অনেক অঘটন হয়েছে পরিবারে। অনেকের অকাল মৃত্যুও ঘটেছে। দেবীর অভিশাপেই এসব হচ্ছে বলে মনে হয়েছিল মুরুগেসানের। সেই আতঙ্ক থেকেই মূর্তি ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
The post ১০০ বছর আগে চুরি হওয়া ৮০০ বছরের পুরনো মূর্তি ফিরল মন্দিরে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2V39LTC
via IFTTT
Comments
Post a Comment