নকুলদানা ভালই কাজ করছে, ভোট দিয়ে বেরিয়ে বললেন অনুব্রত
স্টাফ রিপোর্টার, কলকাতা: ভোটগ্রহণ চলছে শান্তিপূর্ণ ভাবেই। খুব ভাল ভোট হচ্ছে। নকুলদানা কাজ করছে৷ সোমবার ভোট দেওয়ার পর এমই মন্তব্য করলেন বীরভূমে তৃণমূলে জেলা সভাপতি অনুব্রত মণ্ডল৷
রবিবার রাত থেকেই কমিশনের নজরবন্দি রয়েছেন অনুব্রত মণ্ডল। সেই নজরবন্দি অবস্থাতেই ভোট দিয়েছেন তিনি৷ সোমবার সকাল ৯ টার পর দলের এক কর্মীর বাইকে করে ভোট দিতে গিয়েছিলেন তিনি৷ভোট দেওয়ার পর অনুব্রত বলেন, ‘ভোটগ্রহণ চলছে শান্তিপূর্ণ ভাবেই। খুব ভাল ভোট হচ্ছে। কর্মীরা ঠিকঠাক ভোট করাচ্ছেন৷ সর্বত্র নকুলদানার জয়৷’কমিশনের নজরদারিতেও যে তিনি দিব্যি রয়েছেন এবং নিজের মতোন করেই কাজ চালাচ্ছেন সেটাও জানিয়েছেন কেষ্টা৷ দলনেত্রীর সঙ্গে কথা হয়েছে বলেও জানান৷
এদিন সকাল থেকেই বীরভূমে বিক্ষিপ্ত অশান্তি খবর পাওয়া যাচ্ছিল৷ রামপুরহাটের দখলবাটি গ্রামেও এ দিন সকাল থেকে দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হয়। এখানেও শাসকদলের বিরুদ্ধে অভিযোগে সরব হন গ্রামবাসীরা।ভোট দিতে যাওয়ার পথে গ্রামবাসীদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ। বাধা পেয়ে সবাই গ্রামে ফিরে আসেন। এরপরেই শুরু হয় গ্রামের মহিলাদের বিক্ষোভ। পরে কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে বাসিন্দাদের ভোটদান কেন্দ্রে নিয়ে যান।
বীরভূম কেন্দ্রের নলহাটিতে উত্তেজনা। হাবিসপুরের বুথে তৃণমূল-বিজেপি সংঘর্ষে মাথা ফাটল এক বিজেপি কর্মীর। দু’দলের মধ্যে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। মারপিট, হাতাহাতি শুরু হয়ে যায় দু’পক্ষের। উত্তেজনা ছড়িয়ে পড়তেই লাঠিচার্জ করে দু’দলের কর্মী-সমর্থকদের ছত্রভঙ্গ করে।
The post নকুলদানা ভালই কাজ করছে, ভোট দিয়ে বেরিয়ে বললেন অনুব্রত appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2ZHtW8k
via IFTTT
Comments
Post a Comment