এই কী বাংলার গণতন্ত্র, ভিডিও পোস্ট করে তৃণমূলকে কটাক্ষ বিজেপি নেতার
স্টাফ রিপোর্টার, কলকাতা: চলছে ভোট চতুর্থী৷ প্রায় সব বুথেই রয়েছে কেন্দ্রীয় বাহিনীর নজরদারি৷ সুষ্ঠ ও অবাধ নির্বাচনের লক্ষ্যে কমিশনের বিশেষ উদ্যোগ৷ কিন্তু বজ্র আঁটুনি ফস্কা গেরো৷ নজরদারি এড়িয়েই চলছে ভোট লুঠ৷ বর্ধমান থেকে বোলপুর, আসানসোল থেকে বহরমপুর৷ বিভিন্ন সময় এসেছে অশান্তি, ছাপ্পা ভোটের খবর৷ সেই ভিডিও ক্লিপই সোমবার নিজের ফেসবুকে পোস্ট করে বাংলার গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি নেতা সুনীল দেওধর৷
এদিন বর্ধমান খাঁজি এলাকার কিউ এ আজিম উচ্চবিদ্যালয়ে ভোটগ্রহণের একটি ভিডিও ক্লিপ পোস্ট করেন সুনীল দেওধর৷ সেখানে দেখা যাচ্ছে বুথের বাইরে দাঁড়িয়ে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান৷ ভিতরে ভোট চলছে সুষ্ঠুভাবে৷ কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওই ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, ভোটারদের সাহায্য করতে এগিয়ে যাচ্ছেন বুথের ভিতর কয়েকজন লোক৷

সেই ভিডিও পোস্ট করে পশ্চিমবঙ্গের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির ত্রিপুরার পর্যবেক্ষক সুনীল দেওধর৷ আপাতত গেরুয়া শিবিরের হয়ে বাংলার দুটি লোকসভা কেন্দ্র কলকাতা উত্তর ও দক্ষিণের দায়িত্বে রয়েছেন তিনি৷

ফেসবুক ভিডিও পোস্টে সুনীল রাজ্যের সাসক দলকে বিঁধে লখেছেন, এটাই মমতার বাংলা৷ যিনি গণতন্ত্রের হত্যার কথা বলে থাকেন৷ তৃণমূলের নেতা, কর্মীরা বুথে ঢুকে কীভাবে ভোট করাচ্ছে তা স্পষ্ট হচ্ছে ভিডিওতে৷
প্রচারে মোদী সরকারের বিরুদ্ধে প্রায়ই গণতন্ত্র বিপন্ন করার অভিযোগ তোলেন তৃণমূল সুপ্রিমো৷ কেন্দ্রীয় বিভিন্ন সংস্থার মাধ্যমে বিরোধী দল ও বিজেপি বিরোধীদের উপর আক্রমণ চালানো হচ্ছে বলে দাবি মমতার৷ জবাবে এদিনের ভোট পক্রিয়ার খণ্ডচিত্র তুলে ধরে জোড়াফুল শিবিরকে কটাক্ষ করেছেন ওই বিজেপি নেতা৷
বিজেপির ত্রিপুরা জয়ের অন্যতম কারিগর সুনীল দেওধরকে এবার লোকসভা ভোটে বাংলার সাংগঠনিক দায়িত্ব সামলাতে পাঠিয়েছে দল। আপাতত কলকাতায় ঘাঁটি গেড়েছেন দেওধর। রাজ্যে চার দফায় যে ৩২টি কেন্দ্রের ভোট হবে, সেগুলির জন্য দেওধরকে পাঠিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তবে তাঁর বিশেষ দায়িত্বে রয়েছে কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ৷ যাদবপুর এবং দমদমের বিজেপি প্রার্থী অনুপম হাজরা ও শমীক ভট্টাচার্যের হয়েও কাজ করছেন তিনি৷
The post এই কী বাংলার গণতন্ত্র, ভিডিও পোস্ট করে তৃণমূলকে কটাক্ষ বিজেপি নেতার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2PA8GMW
via IFTTT
Comments
Post a Comment