দুবরাজপুর: বুথের মধ্যে তাণ্ডব, আত্মরক্ষায় শূন্যে গুলি কেন্দ্রীয়বাহিনীর

দুবরাজপুর: ভোটের দিনে পরিবেশ উত্তপ্ত হবে, এমনটাই যেন গত কয়েক দফায় চেনা ছবি হয়ে উঠেছে বাংলার৷ গত তিন দফায় সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছিল, শীতলকুচি, চোপড়া, হবিবপুর এমনই বেশ কিছু লোকসভা কেন্দ্র৷ আর আজ ২৯ এপ্রিল, ব্যতিক্রম না ঘটিয়ে শিরোনামে যুক্ত হল আরও বেশ কয়েকটি নাম৷ যার মধ্যে দুবরাজপুর অন্যতম৷ সোমবার মোবাইল বন্ধ রাখাকে কেন্দ্র করে বচসা, আর সেখান থেকেই ভোট বন্ধ রাখার মতো পর্যায়ে পৌঁছে যায় পরিস্থিতি৷

বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে ইতিমধ্যেই উঠে এসেছে দুবরাজপুরের পদুমার ছবি৷ যেখানে গ্রামবাসী এবং কেন্দ্রীয়বাহিনীর মধ্যে সংঘর্ষ বাধে৷ জানা গিয়েছে, মোবাইল বন্ধ রাখাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়৷ সেখান থেকে বচসা৷ বুথের মধ্যে গ্রামবাসীরা ভাঙচুর চালায় বলে জানা যায়৷ আত্মরক্ষায় কেন্দ্রীয় বাহিনী শূন্যে গুলি ছোঁড়ে বলে সূত্রের খবর৷ এরপরই কমিশনের নির্দেশে প্রায় ১ঘন্টা ভোট বন্ধ থাকে৷

এদিকে, কেন্দ্রীয়বাহিনীর গুলি চালানোর বিষয়কে কেন্দ্র করে তোপ দাগলেন সেখানের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায়৷ তিনি সাফ জানান, কেন্দ্রীয় বাহিনীর গুলি চালিয়ে উচিত কাজ করেনি, তারা বিজেপির হয়ে কাজ করছে৷

পড়ুন: BreakingNews: কমিশনের নির্দেশে দুবরাজপুরে বন্ধ ভোট

উল্লেখ্য, ২৯ এপ্রিল চতুর্থ দফায় চলছে দেশে ভোটগ্রহণ পর্ব৷ মুম্বই, বেগুসরাই, গোরক্ষপুরের মত ৭১টি গুরুত্বপূর্ণ কেন্দ্রে রয়েছে ভোট। বিহারে ৫টি, মহারাষ্ট্রে ১৭টি, রাজস্থানে ১৩টি, উত্তরপ্রদেশে ১৩টি, ওডিশায় ৬টি, মধ্যপ্রদেশে ৬টি, পশ্চিমবঙ্গে ৮টি, ঝাড়খন্ডে ৩টি এবং জম্মু-কাশ্মীরে ১টি-তে রয়েছে চতুর্থ দফায় ভোটগ্রহণ পর্ব৷ পশ্চিমবঙ্গের আটটি লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম বীরভূম৷

একনজরে বীরভূমের প্রার্থী পরিচয়-

তৃণমূল কংগ্রেস- শতাব্দী রায়
বিজেপি- দুধকুমার মণ্ডল
বামফ্রন্ট সমর্থিত প্রার্থী- ডাঃ রেজাউল করিম

The post দুবরাজপুর: বুথের মধ্যে তাণ্ডব, আত্মরক্ষায় শূন্যে গুলি কেন্দ্রীয়বাহিনীর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2WerPq7
via IFTTT

Comments