এই নির্বাচনে রাহুল গান্ধী হারলে রাজনীতি ছেড়ে দেব : সিধু

নয়াদিল্লি: লোকসভা নির্বাচনে আমেঠি কেন্দ্র থেকে রাহুল গান্ধীর জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধু৷ এতটাই বিশ্বাস রয়েছে তাঁর রাহুলের জয়ের ব্যাপারে যে এ ব্যাপারে মন্তব্যও করে ফেলেছেন তিনি৷ তাঁর মতে যদি রাহুল হারেন, সিধু নিজেই রাজনীতি ছেড়ে দেবেন৷

বিজেপিকে এক হাত নিয়ে সিধু সোমবার বলেন গত ৭০ বছরে দেশের উন্নতিতে কোনও ভূমিকাই নেই তাদের৷ যা কিছু করেছে, তা কংগ্রেস করেছে বলে এদিন মন্তব্য করেন সিধু৷ তাঁর মতে সামান্য সূঁচ থেকে এয়ারক্রাফট আজ দেশে তৈরি হয়৷ আর এই উন্নয়নের পিছনে রয়েছে কংগ্রেসের অবদান৷

আরও পড়ুন : জইশ ও আইসিস জঙ্গিরা ভারতে ফিঁদায়ে হামলার ছক কষেছে: রিপোর্ট

এদিন ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর প্রশংসা করে সিধু বলেন জাতীয়তাবাদ যদি কারোর থেকে শিখতে হয়, তবে তিনি সোনিয়া গান্ধী৷ সোনিয়ার জন্যই কংগ্রেস ১০ বছর সুষ্ঠু ভাবে দেশ চালাতে পেরেছে৷ এদিন রাফায়েল ইস্যু নিয়েও মুখ খোলেন সিধু৷ তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে দুর্নীতির আখড়া তৈরি হয়েছে৷ এই রাফায়েলই মোদীর হারের কারণ হয়ে উঠবে৷

উল্লেখ্য, উত্তরপ্রদেশের আমেঠি থেকে প্রতিন্দ্বন্দ্বিতা করছেন রাহুল৷ তাঁর বিপরীতে রয়েছেন বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি৷ চলতি মাসের ৪ তারিখ-ই কেরলের ওয়ানাড় থেকে মনোনয়ন পেশ করেন রাহুল গান্ধী৷ বিশাল রোড শোয়ের মাধ্যমে মনোময়ন জমা করতে যান কংগ্রেস সভাপতি৷

আমেঠি কংগ্রেসের গড়৷ ২০০৪ সাল থেকে এই কেন্দ্রের সাংসদ রাহুল গান্ধী৷ এবারও প্রার্থী তিনি৷ বিরোধী জোট ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী কে হবেন তা স্পষ্ট নয়৷ তবে বিজেপি মনে করে রাহুল ছাড়া এক্ষেত্রে অন্য কারোর কথা ভাবা যায় না৷ তাই গেরুয়া শিবিরের নিশানায় তিনি৷ রাহুলকে বেগ দিতে এবারও আমেঠি কেন্দ্রে বিজেপি দাঁড় করিয়েছে স্মৃতি ইরানিকে৷

আরও পড়ুন : তিন দফার রেকর্ড ভেঙে দিতে বললেন প্রধানমন্ত্রী মোদী

গতবারই স্মৃতি রাহুল গান্ধীর ভোটের ব্যবধান অনেকটাই কমিয়ে এনেছিলেন৷ হেরে গিয়েও আমেঠি ছাড়েননি তিনি৷ গতকালই আমেঠিতে প্রচার চালান স্মৃতি৷ মিশে যান সাধারণ মানুষের মধ্যে৷

প্রতিপক্ষ নিয়ে প্রশ্ন করা হলে বিদায়ী মন্ত্রীসভার সদস্যা বলেন, ‘‘আমি খুশি হচ্ছি জেনে যে আমি কতবার আমেঠিতে তার হিসাব রাখছেন মিসেস বঢরা৷ তার কারণ হয়তো গত ১৫ বছরে আমেঠির সাংসদরা কোথায় নিখোঁজ ছিলেন তিনি প্রকাশ্যে জানাতে পারবেন না৷’’

উত্তরপ্রদেশের আমেঠি বিজেপির কাছে সম্মানের লড়াই৷ ২০১৪ সালে রাজ্যের ৮০টির মধ্যে ৭৩টি আসনই যখন গেরুয়া শিবিরের ঝুড়িতে তখন এই কেন্দ্রে জেতেন রাহুল গান্ধী৷ তাই এবার আমেঠি জিততে মরিয়া পদ্ম শিবির৷ গতবারের প্রার্থী স্মৃতিকেই ফের লড়াইয়ের ময়দানে নানানো হয়েছে৷ মন্ত্রী হলেও দলের কাজে আমেঠি ও উত্তরপ্রদেশে বহুবার গিয়েছেন তিনি৷

The post এই নির্বাচনে রাহুল গান্ধী হারলে রাজনীতি ছেড়ে দেব : সিধু appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2WetT1o
via IFTTT

Comments

Popular posts from this blog