আইপিএলে রেকর্ড রান খরচ আফগান স্পিনারের
হায়দরাবাদ: বিপক্ষ দলে যখন ডেভিড ওয়ার্নারের মতো ধুঁয়াধার ব্যাটসম্যান আর ফর্মে থাকা মনীশ পান্ডে, তখন বোলারদের অবস্থা খারাপ হবে আন্দাজ ছিলই৷ কিন্তু তাই বলে একেবারে বেহিসেবি হয়ে রেকর্ড রান খরচ করবেন এমনটা ভাবা যায়নি৷ সোমবার উপ্পলে সানরাইরার্স বনাম পঞ্জাব ম্যাচে সেই কাণ্ডই করে বসলেন আফগান স্পিনার মুজিব রহমান৷
আরও পড়ুন- সমকামী নন, জানালেন অজি ক্রিকেট তারকা ফকনার
ম্যাচে ৪ ওভার হাত ঘুরিয়ে কোনও উইকেট না নিয়ে ৬৬ রান খরচ করেছেন মুজিব৷ ইকোনমি রেট ১৬.৫০৷ ম্যাচে ৪টি ছয় ও ৫টি চার হজম করেছেন আফগান এই স্পিনার৷ আইপিএলের ১২ বছরের ইতিহাসে এটাই কোনও স্পিনারের এক ম্যাচে সবচেয়ে বেশি রান খরচ৷ সেই সঙ্গে আইপিএলের ইতিহাসে বিদেশি ক্রিকেটারদের মধ্যে এক ম্যাচে সবচেয়ে বেশি রান খরচের রেকর্ড গড়লেন মুজিব৷
আরও পড়ুন- স্বার্থ সংঘাত ইস্যুতে সিওএ-কে একহাত নিলেন লক্ষ্ণণ
দেশি-বিদেশি ক্রিকেটার মিলিয়ে আইপিএলে মুজিবের ৪ ওভারে ৬৬ রান খরচ এখন মোস্ট এক্সপেনসিভ বোলাদের তালিকায় যৌথভাবে দু’নম্বরে রয়েছে৷ ২০১৩ সালে সানরাইরার্স জার্সিতে চেন্নাইয়ের বিরুদ্ধে ৬৬ রান খরচ করেছিলেন ইশান্ত শর্মা৷ ইশান্তের সঙ্গে এক আসনে এখন মুজিব৷
আইপিএলে এক ইনিংসে সবচেয়ে বেশি খরচের দুর্নাম রয়েছে বাসিল থাম্পির৷ গত বছর সানরাইজার্স হায়দরবাদের জার্সিতে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৭০ রান খরচ করেছিলেন থাম্পি৷
আরও পড়ুন- পঞ্জাবকে হারিয়ে প্লে-অফের আশা জিইয়ে রাখল হায়দরাবাদ
একনজরে আইপিএলে সবেচেয়ে বেশি রান খরচ করা ক্রিকেটার
১) বাসিল থাম্পি- এক ম্যাচে ৭০ রান খরচ করেছেন
২) ইশান্ত শর্মা- খরচ ৬৬ রান
২) মুজিব রহমান- খরচ ৬৬ রান
৩) উমেশ যাদব- দিল্লির বিরুদ্ধে আরসিবি’র জার্সিতে খরচ ৬৫ রান, ২০১৩ সাল৷
৩)সন্দীপ শর্মা-খরচ ৬৫ রান
আরও পড়ুন- সমালোচনা নয়, অশ্লীল ট্রোলিংয়ে মেজাজ হারান দিন্দা
The post আইপিএলে রেকর্ড রান খরচ আফগান স্পিনারের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2vpWHIH
via IFTTT
Comments
Post a Comment