যুদ্ধের আবহাওয়ায় পাকিস্তানি শেয়ারবাজারে ধস
করাচি: পাকিস্তানের শেয়ারবাজারে ধস অব্যাহত ৷ শেয়ারবাজারে ভারতীয় বায়ুসেনার পাকিস্তানে জঙ্গি শিবির ধবংস করার পর গতকালের মতোই বুধবারেও পাকিস্তানের শেয়ারবাজারের সূচক রয়েছে নিম্নমুখী৷ বুধবার ইতিমধ্যেই প্রায় ১৫০০ পয়েন্ট নেমে গিয়েছে, গতকাল থেকে ধরলে পতন ঘটেছে প্রায় ২০০০ পয়েন্ট৷
এদিন করাচি স্টক এক্সচেঞ্জ এদিন প্রায় তিন শতাংশ নেমে যায় যার ফলে গতদিনের তুলনায় ১৪৭৬ পয়েন্ট তলায় চলে গিয়েছে ৷ এর আগে এতটা পতন দেখা গিয়েছিল ২০১৭ সালের ১১জুলাই৷ সেদিন পাকিস্তান সুপ্রিম কোর্ট দ্বারা গঠিত জয়েন্ট ইনভেস্টিগেশন টিম রিপোর্ট দেয় নওয়াজ শরিফ ও তার পরিবারের সদস্যদের আয়ের সঙ্গতি নেই তাদের সম্পত্তির৷

১২ দিন আগে ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী বিস্ফোরণে উড়ে গিয়েছিল সিআরপিএফের একটা বাস। মুহূর্তের মধ্যেই ছিন্নভিন্ন হয়ে যায় ৪৪ জন জওয়ানের দেহ। সেই রক্তপাতের জবাব নেওয়ার জন্য গত কয়েক দিন ধরে ফুটছিল গোটা দেশ। অবশেষে ২৬ ফেব্রুয়ারি সকালে এল সেই খবর।এদিন ভোর রাতে ভারতীয় বায়ুসেনার বিমান হানায় পাকিস্তানে জৈশ-ই মহম্মদের শিবির ধ্বংস হল৷ ভোর সাড়ে তিনটে নাগাদ হয়েছিল সেই অপারেশন।
তারপরে থেকে দুই দেশের মধ্যে এক যুদ্ধের বাতারবণভারতের আকাশে যুদ্ধ পরিস্থিতি। সীমান্ত পেরিয়ে ভারতের আকাশে ঢুকে পড়ল পাকিস্তানের যুদ্ধবিমান। পালটা প্রস্তুত ভারতীয় বায়ুসেনাও। পাকিস্তানের যুদ্ধবিমান F-16কে তাড়া করল ভারতের আকাশে যুদ্ধ পরিস্থিতি। সীমান্ত পেরিয়ে ভারতের আকাশে ঢুকে পড়ে পাকিস্তানের যুদ্ধবিমান। পালটা প্রস্তুত ভারতীয় বায়ুসেনাও। পাকিস্তানের যুদ্ধবিমান F-16কে তাড়া করল SU-30।
The post যুদ্ধের আবহাওয়ায় পাকিস্তানি শেয়ারবাজারে ধস appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2XupbgW
via IFTTT
Comments
Post a Comment