প্রাকৃতিক দুর্যোগের জেরে বাড়ানো হল উচ্চ মাধ্যমিকের সময়সীমা

পূজা মণ্ডল, কলকাতা: শীতের শেষ হতে না হতেই আবহাওয়ায় মিশেছিল গরম। বসন্তের শুরুতেই গরমের প্রভাব ভাবচ্ছিল আম জনতাকে।যদি বসন্তেই এমন হয় তবে গ্রীষ্মে তো টেকা দুষ্কর হয়ে উঠবে। তবে ফাগুনে জোড়া কালবৈশাখী স্বস্তি ফিরিয়ে দিয়েছিল বঙ্গবাসীর জীবনে।

কিন্তু টানা কদিনের ঝরো হাওয়ায় সাথে বৃষ্টি ক্রমশ দুর্যোগের আকার ধারন করেছে। এখন এই বৃষ্টি থামলেই হয়। আর চাইনা বর্ষণ।চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন। প্রাকৃতিক দুর্যোগের জেরে যাতে কোনভাবে সমস্যায় না পড়তে হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সেই বিষয়টিতে নজর দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

আজ বাড়ানো হল উচ্চ মাধ্যমিকের সময় সীমা। প্রাকৃতিক দুর্যোগের কারণে পথমধ্যে পরীক্ষার্থীরা কোথাও আটকে পরলে, তাদের পরীক্ষার সময় নিয়ে যেন সংকটে পরতে না হয় সেদিকে নজর দিল সংসদ। আজ পরীক্ষা শুরুর নির্ধারিত সময় অর্থাৎ ১০ টার বদলে ৯ টা ৪৫ থেকে শুরু হয় পরীক্ষা। শেষ হবে নির্ধারিত সময় ১ টা ১৫এর বদলে ১ টা ৩০ এ।নিদারুণ দুর্যোগে এ যেন এক স্বস্তির হাওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে।

The post প্রাকৃতিক দুর্যোগের জেরে বাড়ানো হল উচ্চ মাধ্যমিকের সময়সীমা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2NyQnXx
via IFTTT

Comments